সূর্যের আলোতেই মৃত্যু হতে পারে এই ব্যক্তির!

Odd বাংলা ডেস্ক: এ যেন সিনেমার ড্রাকুলা বা ভ্যাম্পায়ার চলে এসেছেন বাস্তবে। সূর্যের আলোতে ড্রাকুলা জ্বলে-পুড়ে যায়। তাই সূর্যাস্তের পর শুরু হয় তার আনাগোনা। এই অবস্থা যে কোনো রোগ হতে পারে তা কেউ চিন্তা করেছেন? অ্যালেক্সের তাই ঘটেছে।

বিরল এক রোগ ধরা পড়েছে তার। বলা হয়েছে, দিনের আলোকরশ্মিতে খুন হয়ে যেতে পারেন তিনি। সূর্য থেকে তাকে বাঁচাতে বিশেষ পোশাক বানিয়ে দিয়েছেন বাবা-মা। কিন্তু সেটা সামান্যতেই ছিড়ে যায়।

পরে বস্তু ও পদার্থ বিষয়ক এক্সপার্ট এবং উদ্ভাবক লাওলিন বিশেষ এক পোশাক বানিয়েছেন অ্যালেক্সের জন্যে। এটা কী এখন তার জীবনটাকে বদলাতে পারবে?

অ্যালেক্সের মনে কষ্টটা থেকেই গেছে। কারণ, তিনি অন্য সাধারণ মানুষের মতো নন। সেই শিশুবয়স থেকেই তার মুখে একটি নিরাপত্তা-মাস্ক পরানো হতো।

তার মা জানান, মার্চের এক রৌদ্রজ্জ্বল দিনেই তার জন্ম হয়েছিল। জন্মের পর প্রথম তাকে রোদে নিয়ে যাওয়ামাত্রই তার চেহারা লালচে হয়ে উঠতে থাকলো। আরেকবার এমন ঘটেছিল। ছায়ার মধ্যে বসেছিলাম। কিন্তু তার মুখ যেন পুড়ে যেতে থাকলো। সে এক ভয়ংকর অবস্থা। যেরন কেউ আগুনে ঝলছে দিয়েছে। বুঝতে পারলাম তার কোনো একটা সমস্যা আছে।

বিশেষজ্ঞরা জানালেন, এক বিরল সমস্যায় আক্রান্ত সে। দিনের আলো তার মৃত্যুর কারণ হতে পারে। কাজেই তার জীবনটা দিনে ঘুম আর রাত জেগে কাটাতে হবে।

অবশেষে একটা সমাধান বের হলো। হুবহু তার চেহারার একটা মাস্ক বানানো হলো যা সূর্যরশ্মির ক্ষতি থেকে তাকে রক্ষা করবে। এভাবেই হয়তো কাটাতে হবে জীবন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.