শীতের ইনিংস শেষ হতেই হাজির হচ্ছে বৃষ্টি


Odd বাংলা ডেস্ক: শীতের ইনিংস শেষ।ফাগুনের শুরুতে মনোরম প্রেমের আবহাওয়া রাজ্যে।এই প্রেমের আবহাওয়াকে আরেকটু রোম্যান্টিক করতে হাজির হচ্ছে বৃষ্টি।সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ বাংলায়।সকালে কুয়াশার পূর্বাভাস ছিল দক্ষিণবঙ্গে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়াল।কলকাতা শীত কার্যত উধাও। তবে রাতে ও সকালে শীতের আমেজ জেলায় জেলায় আরও কয়েকটা দিন থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। 

আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং-সহ পার্বত্য এলাকায়।  মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে বৃষ্টি হতে পারে ঝাড়খন্ড ও উড়িষ্যা সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কিছুটা হাওড়াতে 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.