আজকের স্পেশাল রেসিপি: চালকুমড়োর হালুয়া
Odd বাংলা ডেস্ক: চালকুমড়ো একটা খুবই সুস্বাদু খাবার। নিরামিষাসীরা এটি খুবই পছন্দ করেন। আর তাদের জন্য রইল চালকুমড়োর হালুয়ার রেসিপি- জেনে নিন কীভাবে বানাবেন-
উপকরণ:
১টি মাঝারি আকারের ছাল কুমড়ো (২ কাপ সেদ্ধ করে বাটা)
১/২ কাপ চিনি
৩ টেবিল চামচ ঘি
২-৩টি দারুচিনি, প্রাতিটি প্রায় ১”
এক চিমটি জাফরান
পেস্তা বাদাম, পরিবেশনের জন্য
প্রণালী:
চাল কুমড়া ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। বীজসহ নরম অংশ কেটে নিন।চাল কুমড়া টুকরা টুকরা করে কেটে নিন। টুকরাগুলো অল্প আঁচে সিদ্ধ করুন। আলাদাভাবে জল দেয়ার দরকার নাই কারন কুমড়ো থেকে প্রচুর জল বের হয়। চাল কুমড়ো সিদ্ধ হয়ে নরম হলে ২ টেবিল চামচ মতো জল সরিয়ে রেখে বাকিটা ফেলে দিন।
সংরক্ষিত জলের মধ্যে জাফরান ভিজিয়ে রাখুন। চাল কুমড়ো বেটে ২ কাপ মেপে নিন। মাঝারি তাপে একটি ননস্টিক প্যানে ঘি এবং দারুচিনি নিন। বাটা কুমড়ো, চিনি ও জল-সহ জাফরান দিন। জল না শুকানো পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিন।জল শুকিয়ে গেলে নেড়ে নেড়ে কষাতে থাকুন যেন পুড়ে না যায়। ঘি বের হলে আঁচ থেকে নামিয়ে নিন। ঠাণ্ডা হলে পেস্তা দিয়ে পরিবেশন করুন।





Post a Comment