করোনার পর আরও এক ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে! তথ্য গোপনের চেষ্টা চিনের
Odd বাংলা ডেস্ক: চিনেই সর্বপ্রথম প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা গিয়েছিল। এজন্য অনেকেই চিনকে করোনার উৎপত্তিস্থলও বলে থাকেন। শোনা যাচ্ছে, এবার নতুন আরেকটি ভাইরাস মহামারী আকারে ছড়াচ্ছে চিনে। ভাইরাসটির নাম আফ্রিকান সোয়াইন ফিভার (এএসএফ)। চিনের সিচুয়ান প্রদেশে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। তবে অভিযোগ উঠেছে, চিনা কর্তৃপক্ষ এ ভাইরাসের প্রাদুর্ভাব চেপে রাখতে চাইছে। প্রাথমিকভাবে এই ভাইরাস বহন করে শূকর। পরে তা মানবদেহে ছড়ায়।
একটি আন্তর্জাতি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, চিনা কৃষি মন্ত্রণালয় বলেছে, সিচুয়ান চিনের বৃহত্তম শূকর উৎপাদন কেন্দ্র। শূকর বহনকারী এক ট্রাকে ১০টি শূকরের মধ্যে এএসএফ ভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে দুটি ইতিমধ্যেই মারা গেছে। মনে করা হচ্ছে শূকর অবৈধভাবে স্থানান্তর করতে গিয়ে এই রোগ ছড়িয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে এএসএফ ছড়িয়ে পড়ার দ্বিতীয় ঘটনা এটি। দক্ষিণ-পশ্চিম সিচুয়ান এবং জিয়ানজিয়াং শহরে এই ভাইরাস ছড়িয়েছে। এক ফার্মে ১২৭ শূকরের মধ্যে ৩৮টিই এএসএফ আক্রান্ত হয়ে মারা গেছে। হুবেই প্রদেশে এক ট্রাকে আরও ১০টি শূকর আক্রান্ত হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, খবরে যতটা এসেছে বাস্তব পরিস্থিতি এর চেয়েও খারাপ। চিপ নেলিংগার নামের এক বিশ্লেষক বলেছেন, চিন দেখাতে চাইছে পরিস্থিতি স্বাভাবিক আছে, যা আদৌ সত্যি নয়।





Post a Comment