মোদী বিরোধী গানে মদনের সঙ্গে নাচলেন বিজেপি প্রার্থী শ্রাবন্তী ও পায়েল


Odd বাংলা ডেস্ক: দোলের উৎসব মিলিয়ে দিল গেরুয়া ও সবুজ শিবিরকে। এদিন রাজনীতির ভেদাভেদ ভুলে গঙ্গাবক্ষে রঙের জোয়ারে গা ভাসালেন তৃণমূলের কামারহাটির প্রার্থী মদন মিত্র এবং বিজেপির তিন তারকা প্রার্থী- শ্রাবন্তী, তনুশ্রী ও পায়েল।পরনে বাহারি পাঞ্জাবি। গলায় লাল রঙের উত্তরীয়। সঙ্গে চিরপরিচিত রোদ চশমা। তবে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রর হাতে মাইক্রোফোন নেই। তার বদলে রয়েছে সবুজ আবির।

 


আর সেই আবিরই তিনি মাখিয়ে দিচ্ছেন বিজেপি-র তিন তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীকে। অভিনেত্রীরা পাল্টা কমলা আবির মাখাচ্ছেন মদনকে। দোলের দিন রাজনীতির রং মিলান্তি দেখা গেল গঙ্গাবক্ষে, লঞ্চের উপরে। রবিবার এক সংস্থার উদ্যোগে দক্ষিণেশ্বরে গঙ্গাবক্ষে দোল উৎসবের আয়োজন করা হয়। 

সেখানেই আমন্ত্রিত ছিলেন চার প্রার্থী। শুরু থেকেই নিজের পরিচিত মেজাজে ছিলেন মদন। সবাইকে আবির মাখানো থেকে শুরু করে ‘খেলব হোলি রং দেব না’, ‘ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে’, ‘রাঙিয়ে দিয়ে যাও’, চুটিয়ে গানও গাইলেন তিনি। বললেন, ‘‘আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের সংস্কৃতি তো বাংলার সংস্কৃতি। আর বাংলার সংস্কৃতি হল ‘খেলব হোলি রঙ দেব না, তাই কখনও হয়।’ এটা দোলের উৎসব। গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসব।’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.