আজ দোল উৎসব, জানুন ভগবান কৃষ্ণের নামের রহস্য!
Odd বাংলা ডেস্ক: হিন্দু দেব দেবীদের নামকরণের পিছনেও রয়েছে এক একটি কাহিনী৷ আপনি জানেন কিভাবে কৃষ্ণ ঠাকুরের নামকরণ হয়েছিল! হিন্দু শাস্ত্রমতে, বসুদেব এবং দেবকীর অষ্টম পুত্র ছিলেন কৃষ্ণ৷ দেবকীর দাজা কংস তাঁদের পিতা উগ্রসেনকে বন্দী করে সিংহাসন আহরণ করেন৷ ভগবত পুরাণ অনুযায়ী, কোনওরকম যৌনসঙ্গম ব্যাতিরেকেই কেবলমাত্র ‘মানসিক যোগের’ ফলেই কৃষ্ণের জন্ম হয়৷
সংস্কৃতে কৃষ্ণ শব্দটির অর্থ কালো, ঘন বা ঘন নীল৷ কৃষ্ণের মূর্তিগুলিকে তাঁর গায়ের রং সাধারণত কালো এবং ছবিগুলিতে নীল দেখানো হয়৷ কৃষ্ণ শব্দটির অর্থ যে সকলদিক থেকে আকর্ষণীয়৷ কৃষ্ণের জীবন বিপন্ন জেনে জন্মরাত্রেই দৈবসহায়তায় কারাগার থেকে বেরিয়ে বসুদেব তাঁকে গোকুলে তাঁর পালক মাতাপিতা যশোদা ও নন্দের কাছে রেখে আসেন৷ ভগবান কৃষ্ণের জন্মের বিষয়টি সকলের থেকেই প্রথমে লুকিয়ে রাখা হয়েছিল৷ তাঁর প্রাণরক্ষার উদ্দেশে৷ কৃষ্ণের সর্বাধিক প্রচলিত দুটি নাম হল গোবিন্দ ও গোপাল৷ এই নাম দুটি ব্রজে কৃষ্ণের প্রথম জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত৷ কোনও কোনও নামের ক্ষেত্রে আবার আঞ্চলিক গুরুত্বও থাকে৷ যেমন-জগন্নাথ নামটি৷ ওড়িশায় এই নামে একটি বিশেষ মূর্তিতে পূজিত হন কৃষ্ণ৷





Post a Comment