সাইনবোর্ডে লেখা নেকড়ে! চীনা চিড়িয়াখানায় কুকুরকে নেকড়ে বলে দাবি


Odd বাংলা ডেস্ক: বিশ্বের অধিকাংশ দেশগুলোতে সরাসরি নেকড়ে দেখতে হলে যেতে হবে চিড়িয়াখানায়। আর চিড়িয়াখানার গেট থেকে ভেতরে প্রবেশ করতে হলে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এক্ষেত্রে কিছু টাকা খরচ করতে হয় দর্শনার্থীদের। তবে আপনি যদি নেকড়ে দেখতে গিয়ে কুকুর দেখে আসেন, তাহলে কেমন লাগবে আপনার! হ্যাঁ, ঠিক শুনেছেন!এমন অদ্ভুত কাণ্ড ঘটলো চীনের এক চিড়িয়াখানায়। এই ঘটনার এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 ভিডিওটিতে দেখা যায়, একটি কুকুরকে নেকড়ের খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। চীনের হুবেই প্রদেশের জিয়াংউশান নামের একটি চিড়িয়াখানায় সম্প্রতি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে দর্শনার্থীদের। ভিডিওটি করেছেন ঝু নামক এক ব্যক্তি। নেকড়ের খাঁচায় যে কুকুরটিকে দেখা গেল সেটি সম্ভবত রটওয়েলার প্রজাতির। আর এই রটওয়েলার প্রজাতির কুকুরটি সর্বপ্রথম তার চোখেই ব্যাপারটি ধরা পড়ে। 
তখন অন্যান্য দর্শনার্থীরাও এই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই একের পর এক মজার বার্তাসহ শেয়ার হচ্ছে সেটি। একজন লিখেছেন, এর থেকে হাসকি কুকুর রাখতে পারত। তাতে নেকড়ে মনে হওয়া নিয়ে কোনো সমস্যা হত না। আবার আর একজন বলছেন, অন্যায় কোথায়, কুকুর তো নেকড়েরই উত্তরসূরি। 

ঝু নামক ওই ব্যক্তি জানিয়েছেন, এক সময় খাঁচাটিতে নেকড়ে ছিল। বয়সজনিত কারণে সেটি মারা গেছে। এমনকি, চিড়িয়াখানার এক কর্মীও স্বীকার করেছেন যে নেকড়ের খাঁচায় সাময়িকভাবে কুকুর রাখা হয়েছিল। এই নিয়ে অনেকে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সমালোচনায় মেতেছেন। আবার কেউ কেউ কুকুরটির এভাবে খাঁচায় বন্দি থাকা মেনে নিতে পারছেন না। তাদের দাবি, কুকুরটিকে যেন ছেড়ে দেয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.