কলকাতায় আবার ভয়াবহ অগ্নিকাণ্ড


Odd বাংলা ডেস্ক: সোমবার সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এই অগ্নিকাণ্ডের জেরে প্রায় ৫০টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। সকাল ৮টা নাগাদ আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়তে থাকে। ঘণ্টাখানেকের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫০টি ঝুপড়ি। কী করে আগুন লাগল তা এখনও অজানা। স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকলকে খবর দেন এবং ঝুপড়িতে বসবাসকারী সকলকে অন্যত্র সরিয়ে নিয়ে যান।

ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালাচ্ছেন দমকলের কর্মীরা। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। আগুন ছড়িয়ে পড়ার সময় ঝুপড়ির ঘরগুলিতে সবাই উপস্থিত ছিলেন। তাই দ্রুত সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। বিধাননগর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সবাইকে নিরাপদে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.