পুরুলিয়ায় সীতার জন্যে 'কুণ্ড' গড়লেন রাম!

 

Odd বাংলা ডেস্ক: ‘সীতাকুণ্ড’। যেখানে মাটির নিচ থেকে অনবরত বেরিয়ে আসে স্বচ্ছ শীতল জল। আর সেই জলেই আপন মনে খেলে বেড়ায় মাছের দল। 

পুরুলিয়া শহর থেকে ৪৭ কিলোমিটার দূরে এর অবস্থান। এই সীতাকুণ্ডকে ঘিরেই রয়েছে লোক কাহিনি। 

শোনা যায়,  ত্রেতাযুগে বনবাসকালে এখানে কয়েকদিন ছিলেন রামচন্দ্র ও সীতাদেবী। একটা সময় সীতা তৃষ্ণার্ত হয়ে পড়েন। তখন তির ছুঁড়ে মাটি ভেদ করেন রামচন্দ্র। সেখান থেকেই জল বের করে আনেন তিনি। তৃষ্ণা মেটে সীতার। তবে জলের ধারা থামেনি। এখনও সেখান থেকে অনবরত বেরিয়ে চলেছে জল। 

এই সীতাকুণ্ডের কাছেই রয়েছে এক রামমন্দির।আদিবাসীদের কাছে এ জায়গা অত্যন্ত পবিত্র।

গ্রীষ্মকাল এলেই চরম বিপদে পড়েন গ্রামবাসীরা। পাহাড়ের নলকূপ থেকে কুয়ো, শুকিয়ে যায় সবকিছু। ব্যতিক্রম কেবল সীতাকুণ্ড। প্রখর গ্রীষ্মেও এর জল কিন্তু শুকোয় না। চারপাশের নিরীহ মানুষগুলোর তৃষ্ণা মেটায় একমাত্র সীতাকুণ্ডের এই ঠান্ডা জল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.