যেসব কাজে লাগে তেঁতুলের বিচি
Odd বাংলা ডেস্ক: আমাদের দেশে তেঁতুল দিয়ে সাধারণত আচার বানানো হয়। এছাড়া বিভিন্ন ধরনের ফল মেখে খাওয়ার জন্যও তার সঙ্গে তেঁতুল মেশানো হয়। বাজারে তেঁতুলের চাটনিও বেশ জনপ্রিয়। আর এর বিচি আগুনে পুড়িয়ে কিংবা খোলায় ভেজে খাওয়ার চল রয়েছে।
অবশ্য তেঁতুলের বিচি আরো নানা ধরনের কাজে লাগে। পাটকল ও কাপড়ের মিলে সুতা রং করার কাজে তেঁতুলের বিচি ব্যবহার করা হয়। সুতার রং যেন টেকসই হয়, সেজন্য তেঁতুলের বিচি ব্যবহার করা হয়।
জানা গেছে, মশার কয়েল তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হয় তেঁতুলের বিচি। স্থানীয় উদ্যোক্তারা কয়েল তৈরির জন্য তেঁতুলের বিচি কিনে থাকেন।
এমনকি তেঁতুলের বিচির ঔষধি গুণও রয়েছে। ইউনানি, আয়ুর্বেদ, হোমিও এবং অ্যালোপ্যাথিক ওষুধের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় এটি।
শুষ্ক চোখের চিকিৎসায় ড্রপ তৈরি থেকে শুরু করে পাকস্থলীর সমস্যা, লিভার ও গল-ব্লাডারের সক্ষমতা বাড়াতে সাহায্য করে তেঁতুল বিচি।





Post a Comment