অফিসে কাজের ফাঁকে একটু সময় নিজের জন্য, তাতেই থাকুন সুস্থ
Odd বাংলা ডেস্ক: আমাদের মধ্যে যারা চাকরি করেন তাদের বেশিরভাগ সময় কাটে অফিসে। সারাদিনের কর্মব্যস্ততার কারণে অনেকেই ঠিকভাবে নিজের খেয়াল পর্যন্ত রাখতে পারেন না। অনেকেই আবার সঠিক সময়ে খাওয়া-দাওয়াও করেন না। ফলে দিনের শেষে শরীর ক্লান্ত হয়ে পড়ে।
যদি নিজেকে সুস্থ রাখতে চান তবে অবশ্যই শত ব্যস্ততার মাঝেও নিজের খেয়াল রাখা প্রয়োজন। চলুন তবে জেনে নেয়া যাক, অফিসে কাজের ফাঁকে নিজেকে সুস্থ রাখার কিছু উপায়-
শুকনো খাবার
যেহেতু টানা অনেকক্ষণ সময় নিয়ে কাজ করতে হয় তাই ক্ষুধা লাগতেই পারে। বাসা থেকে হালকা কোনো খাবার, ফলমূল অথবা শুকনোজাতীয় কিছু খাবার সব সময় সঙ্গে রাখা উচিত।
দুপুরের খাবার
সকালে অফিসে যাওয়ার আগে বেশির ভাগ সময়ই কর্মজীবীরা ঠিকমতো খাওয়া-দাওয়া করেন না। সারা দিন কাজের ফাঁকে হয়তো দুপুরে খাওয়ারও সময় মেলে না। কাজের ব্যস্ততা থাকলেও সুস্থ থাকতে দুপুরের খাবারটুকু অন্তত সময়মতো খেয়ে নিতে হবে।
খাদ্যে আঁশের জোগান
একজন ব্যক্তির দিনে কমপক্ষে ১০০ গ্রাম আঁশযুক্ত খাবার প্রয়োজন। রুটির ভেতরে মুরগির মাংসের স্লাইস, শসা, টমেটো, সালাদ পাতা আর সামান্য পনির দিয়ে তৈরি করে ফেলা যায় আঁশযুক্ত স্বাস্থ্যকর স্যান্ডউইচ।
তাজা সালাদ
দুপুরে খাবারের তালিকায় অনেকের পছন্দ সালাদ। লেটুস পাতা, টমেটো, গাজর, বিট, আপেল সবকিছু মিলিয়ে এই স্বাস্থ্যকর সালাদ বানানো যায়। চাইলে এর সঙ্গে লেবু, দই, অলিভ অয়েল, তিলের তেল, সামান্য লবণ আর চিনি মিশিয়ে খাওয়া যায়।
কফি
ক্যাফেইনের পরিমাণ যদি বেশি হয় তবে স্বাস্থ্যের জন্য অবশ্যই তা ক্ষতিকর। তবে সারা দিনের কাজের ফাঁকে অল্প পরিমাণ কফি পান করা যায় মস্তিষ্ক চাঙা রাখার জন্য। কফি খেতে না চাইলে স্বাস্থ্যকর গ্রিন টি পান করতে পারেন।
বিশ্রাম
কাজের ফাঁকে অল্প সময়ের জন্য বিশ্রাম নেয়াটাও জরুরি। দুপুরে সহকর্মীদের সঙ্গে বসে খাবার খাওয়ার সময় হালকা গল্প করতে পারলেও মস্তিষ্কের বিশ্রাম হয়। কাজে বিরতি দিয়ে হাঁটাহাঁটি করতে পারেন কয়েক মিনিট।





Post a Comment