পরকীয়া জেনে ফেলায় স্ত্রীকে খুন, ঘটনা পশ্চিমবঙ্গেরই
Odd বাংলা ডেস্ক: ৪৫ বছর বয়সী রাজু মল্লিক গতকাল সোমবার হুগলি জেলার চুঁচুড়া চকবাজার এলাকার শান্তিপল্লীতে ঘটনাটি ঘটিয়েছেন।
পুলিশ বলছে, প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাজু। পরকীয়ার বিষয়টি তার স্ত্রী রিঙ্কু মল্লিক জানতে পারেন।
এ ব্যাপারে দুই বছর ধরে রাজু-রিঙ্কুর সংসারে অশান্তি চলছিল। একপর্যায়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যান রিঙ্কু। সন্তানকে নিয়ে টিকে থাকার লড়াইয়ে একটি ডায়াগনস্টিক সেন্টারে কাজও নেন।
বাড়ি ছাড়লেও স্বামীর কবল থেকে তিনি রেহাই পাননি। রাস্তায় তাকে নানাভাবে হেনস্তা করতেন রাজু। গতকালও স্বামীর বাড়ির পাশে শান্তিপল্লীতে একজন রোগীর রক্ত সংগ্রহ করতে গিয়েছিলেন রিঙ্কু।
ওই সময় রাজু তাকে ছুরিকাঘাত করে চলে যায়। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
অন্যদিকে স্ত্রীকে ছুরিকাঘাত করার পর বাড়ি ফিরে দরজা বন্ধ করে দেন রাজু। ক্ষুব্ধ প্রতিবেশীরা এসে তার ঘরের দরজা ভেঙে ফেলে। ভেতরে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে রাজুর দেহ। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।





Post a Comment