নারীরা এই বয়সে মা হলে তাদের সন্তান প্রচন্ড স্মার্ট হয়…

Odd বাংলা ডেস্ক: সম্প্রতি শিশুবিকাশ আর শিশুদের বুদ্ধিমত্তা নিয়ে একটি গবেষণা চালানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। তাদের গবেষণার মূল বিষয়বস্তু ছিল যে মা হওয়ার সঠিক বয়স কোনটি? কোন বয়সে মা হলে সন্তান মায়ের থেকে সমস্ত গুনাগুন পেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে ওঠে। মোট ১৮ হাজার শিশুর উপর এই গবেষণা চালানোর পর তারা জানিয়েছেন যে মা হওয়ার সঠিক বয়স হল ৩০ বছর।

এই বয়সে মা হলে তাদের শিশুরা অন্য শিশুদের তুলনায় অনেক বেশি স্মার্ট হয়। আবার যদি সেই সন্তান মায়ের প্রথম সন্তান হয় তাহলে সেই শিশু খুবই বুদ্ধিমান হয়। এই গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের লন্ডন স্কুল অফ ইকনমিক্স এর গবেষকরা।

তারা বহু বছর ধরে ১৮ হাজার শিশুর বয়স ও মায়ের বয়স সংগ্রহ করেছেন। তার সঙ্গে তারা এটাও দেখেছেন যে কোন শিশুর কেমন বুদ্ধিমত্তা আর তার মায়েদের বয়স কেমন। সেই অনুযায়ী তারা হিসাব করে দেখেছেন কোন বয়সের মায়েদের সন্তানের বুদ্ধিমত্তা বেশি।

গবেষণাপত্রটির প্রধান লেখক এলিস গোইসিস বলেছেন যে যাদের প্রথম সন্তান ৩০ বছর বয়সের কোঠায় হয় তাদের সন্তানেরা শিক্ষিত হয়। তারা জীবনের সব ধাপেই উন্নতি করে। তারা যেমন পড়াশোনায় ভালো হয় তেমন তাদের কর্মজীবনও ভালো হয়। সাধারণত তারা বেশ সুস্থ জীবন যাপন করে।

শুধু ৩০ বছর নয়, অনেক মহিলা ৪০ বছরেও সন্তানের জন্ম দিয়েছেন। তাদের সন্তানও যথেষ্ট বুদ্ধিমান ও স্মার্ট। তবে ৪০ বছরে মা হওয়ার একটি খারাপ দিকও আছে। সেটা হল ৪০ বছরে মা হলে সেই সন্তান অন্যদের তুলনার বেশি স্থুল হয়। তাদের ওজন অনেক বেশি হয়।

এর কারণ হতে পারে ৪০ বছর বয়সে তারা নিজের সন্তানের সঙ্গে খেলাধুলা করতে পারেনা। তাছাড়াও সন্তানের শারীরিক ও মানসিক বৃদ্ধি নির্ভর করে কিছুটা মাতৃদুগ্ধের উপরেও। মায়েদের বয়সের প্রভাবে দুধ প্রদানের কিছু পরিবর্তন লক্ষ করা যায়। তাই শিশুদের বিকাশেরও পার্থক্য হয়।

আসলে বুদ্ধিমত্তা কি? ভালো রেসাল্ট বা ভালো পড়াশোনা? নাকি জীবনে চলার পথে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে আগামী দিনে এগিয়ে চলা? গবেষকরা এই নিয়ে আজও গবেষণা চালিয়ে যাচ্ছেন। এই গবেষণার ফল প্রকাশিত হয়েছিল বায়োডিমোগ্রাফি অ্যান্ড সোসাল বায়োলজি জার্নালে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.