একপ্রকার জোর করেই বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী, পরতে হবে বিশেষ ‘প্লাস্টার শ্যু’

Odd বাংলা ডেস্ক: আগামী সোমবার থেকে আবারও নির্বাচনী প্রচারে নামতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সব ঠিক থাকলে তাঁর সফর শুরু হওয়ার কথা ঝাড়গ্রাম জেলা থেকে। পায়ে ব্যথা,রয়েছে প্লাস্টর- তাই হুইলচেয়ারে বসেই চলাফেরা করবেন বলে খবর জানা গেছে।

প্রচারে নামার আগে অবশ্য রবিবার বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মমতা ব্যানার্জি। এর আগে গত বৃহস্পতিবার ইশতেহার প্রকাশের কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর আকস্মিক দুর্ঘটনায় সেই কর্মসূচির পরিবর্তন ঘটে।এদিকে এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরেছেন মমতা। গত বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দেওয়ার পর কেন্দ্র সফরের সময় গাড়ির দরজা থেকে বাম পায়ে গুরুতর আঘাত পান তিনি। 

আঘাত লাগে শরীরের আরো বেশ কিছু জায়গায়। দ্রুত সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা আঘাত লাগা পায়ে প্রাথমিক প্লাস্টার করেছিলেন। সেই প্লাস্টার খুলে আবারো পরীক্ষার পর আরেকটি প্লাস্টার করা হয়। দেওয়া হয় বিশেষ ধরনের ‘প্লাস্টার শ্যু’। 

চিকিৎসকেরা চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী আরও ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে থাকুন। তা ছাড়াও, অন্তত সাত দিন বিশ্রামের পরামর্শ ছিল চিকিৎসকদের। তবে মমতা বন্দোপাধ্যায় কিছুটা জোর করেই বাড়ি ফিরে যান। তাঁকে সাত দিন পরয় আবারও হাসপাতালে আসার কথা জানিয়েছেন চিকিৎসরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.