দ্রুত খাবার খান? তাহলে এখনই সাবধান হয়ে যান
Odd বাংলা ডেস্ক: অনেকেরই ধারণা আস্তে আস্তে খাওয়া মানে তার হজমশক্তি দুর্বল বা সে খুব অলস। তাই যেকোনো কাজে তার সময় লাগে। এজন্যই আস্তে ধীরে খাওয়ার অভ্যেস অনেকেই পছন্দ করেন না।
জানেন কি, যারা ওজন কমাতে চাইছেন, তাদের জন্যে এই উপায়টি খুবই কার্যকর। যারা ওজন কমাতে চান তারা সারাদিনের ক্যালরি গ্রহণ নিয়ে খুব চিন্তিত থাকেন। আস্তে আস্তে খেলে যেমন পরিতৃপ্তি পাওয়া যায় তেমনি সম্পূর্ণ পেট ভরার অনুভূতিও হয়। এতে করে ঘন ঘন ক্ষুধা লাগেনা। বিষয়টি ওজন কমানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেয়া যাক ধীরে সুস্থে খাওয়ার আরো কিছু উপকারিতা সম্পর্কে-
>> আস্তে খেলে চিবাতে হবে বেশি। ফলে হজম স্বাভাবিক পথে হয়।
>> আস্তে খেলে খাবার চিবিয়ে খাওয়ার অভ্যেস বেড়ে যায়। এতে শক্তি ক্ষয় হয়ে থাকে।
>> আস্তে খেলে খাদ্যের তৃপ্তি শান্ত মনের পরিবেশ এনে দেয়। ফলে আমাদের মানসিক চাপ কমে যায় অনেকটাই।
>> আস্তে আস্তে খেলে পরিপাক ক্রিয়া সফল হয়। ফলে হজম হয় খুব ভালো। এতে পুষ্টিগুণও সঠিকভাবে যায় শরীরে।
>> আস্তে খেলে একসঙ্গে প্রয়োজনের বেশি খাওয়ার অভ্যাসও থাকে না। এতে ওবেসিটির একটা সম্ভাবনা তৈরি হওয়ার কোনো জায়গা থাকে না।





Post a Comment