মানুষের নয়, যে দেশের সেলুনে কুকুরের চুল কাঁটার গুরুত্ব বেশি
Odd বাংলা ডেস্ক: সাধারণত মানুষরাই সেলুনে চুল, দাড়ি কাটতে যায়। তবে জানেন কি, এমন একটি দেশ আছে যেখান মানুষের চেয়ে কুকুরের চুল দাড়ি কাটার গুরুত্ব বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন! এমনটাই হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। সেখানকার নরসুন্দররা কিছুদিন ধরে মানুষের চেয়ে কুকুর নিয়ে বেশি ব্যস্ত। এতদিন শুধু কুকুরদের চুল কাটানোর দোকান খোলা ছিল, এখন মানুষের সেলুন খুললেও সেখানে যাওয়া অনেক কঠিন।
অস্ট্রিয়ার হেয়ার ড্রেসারদের ‘বড় ক্রেতা' হয়ে গেছে কুকুর। সেখানে মানুষের নিয়ম কড়া, কুকুরের সহজ৷ তাই যাদের কুকুর আছে তারা নিজেরা চুল না কাটিয়েও প্রিয় কুকুরের চুল কাটিয়ে সৌন্দর্য ধরে রাখছেন। ভিয়েনার এক স্থায়ী বাসিন্দা জানান, গত এক বছরে তার ১০ বছর বয়সি প্রিয় কুকুরকে অনেকবার সেলুনে নিয়ে যাওয়া হয়। এখন তার বড় চিন্তা হলো কুকুরটাকে সুন্দর রাখা।
সেখানকার নারীরা কুকুরকে প্রতিদিন গোসল করিয়ে চুল ব্রাশ করা তাদের বিব্রত হতে আটকাবে। আর সেই চুল দুই থেকে তিন সপ্তাহ পর পর চুলও কাটে। আর সেটা করার জন্য সেলুনে নিয়ে যায়। তাছাড়া সপ্তাহে একদিন নখ কাটে এবং প্রতিদিন দাঁত ব্রাশ করিয়ে দেয়। ভিয়েনার আর এক বাসিন্দা বলেন, আমাদের মধ্যে শুধু আমার কুকুরটাই সেলুনে গিয়ে সব সেবা নিয়েছে৷ তবে দুঃখজনক হলেও সত্যি যে, আমি নিজে হেয়ারড্রেসারের কাছে যাওয়ার সুযোগ পাইনি। কুকুর গৃহপালিত প্রাণী।
আর সাধারণত এরা প্রভুভক্ত হয়ে থাকে। এরা প্রভুকে অনুসরণ করে চলে। কুকুরের নিজ প্রভুর নির্দেশ পালন করতে এরা যে কাউকে আক্রমন বা খুন করতে পারে। তাই আমি মনে করি সবার আগে এদের যত্ন নেয়া জরুরি। এজন্য অস্ট্রিয়ার হেয়ার ড্রেসারদের ‘বড় ক্রেতা' হয়ে গেছে কুকুর।





Post a Comment