আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল পাকিস্তান

Odd বাংলা ডেস্ক: পাকিস্তানে আরো একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য শাহিন-ওয়ানএ নামের এই ক্ষেপণান্ত্রের পাল্লা নয় শ' কিলোমিটার (৫৫০ মাইল)। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।

গতকাল শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটির বিভিন্ন নকশা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করে দেখতেই এই পরীক্ষা চালানো হয়।

নিত্যনতুন খবর পেতে যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 

                                             ক্লিক করুন 

বিবৃতিতে আরো বলা হয়, দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি, প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন এ ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.