রাজনৈতিক পরামর্শদাতার কাজ ছাড়বেন প্রশান্ত কিশোর

Odd বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গে বিজেপি ১০০ আসন পেলে রাজনৈতিক পরামর্শদাতার কাজ ছেড়ে দেব। এক টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে একথা বললেন তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর। তিনি বলেন, বিজেপি শুধু জিতবো জিতবো বলে হাওয়া তুলছে। মাঠে ময়দানে অনেক এগিয়ে রয়েছে তৃণমূল। 

প্রশান্ত কিশোর বলেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি ১০০ বা তার বেশি আসন পেলে আমি রাজনৈতিক পরামর্শদাতার কাজ ছেড়ে দেব। পশ্চিমবঙ্গ তো বটেই, অন্য কোনও রাজ্যেও আমি কাউকে কোথাও পরামর্শ দিতে যাবো না। এর আগে উত্তর প্রদেশে আমার কৌশল কাজ করেনি। তবে সেখানে আমি যা করতে চেয়েছিলাম তা পুরোপুরি করে উঠতে পারিনি। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি সেকথা বলতে পারবো না। ফলে এখানে যদি হারি তাহলে আমার রাজনৈতিক পরামর্শদাতার কাজ ছেড়ে দেওয়া উচিত।’

প্রশান্ত কিশোরের কথায়, ‘কোনও পেশায় থাকতে গেলে সেখানে সেরাদের মধ্যে একজন হয়ে থাকা উচিত। নইলে সেই ময়দান ছেড়ে দেওয়াই ভাল। আমি এই কাজ ছেড়ে দিয়ে সাধারণ মানুষের জীবনযাপন করবো। IPAC থাকবে কি না তা আমি বলতে পারবো না। কারণ IPAC-এর মালিক আমি নই। কিন্তু আমি আর রাজনৈতিক পরামর্শদাতার পেশায় থাকবো না।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.