অন্তঃসত্ত্বা হয়ে পড়লেই চাকরি হারাতে হয় বিশ্বের প্রায় ৪০টি দেশের মহিলাদের!বলছে বিশ্ব ব্যাঙ্ক

Odd বাংলা ডেস্ক: অন্তঃসত্ত্বা হয়ে গেলেই হারাতে হতে পারে চাকরি, না কোনও ফেক খবর নয়।বিশ্বের ৪০ টি-র মতো দেশে কর্মরত মহিলারা সন্তানসম্ভবা হলে এক মুহূর্তেই চলে যেতে পারে তাঁদের চাকরি৷এই তথ্য দিয়েছে বিশ্ব ব্যাঙ্ক।বিশ্ব ব্যাঙ্কের প্রধান অর্থনীতিবিদ কারমেন রেইনহার্ট এই তথ্য দিয়ে বলেন, করোনা অতিমারির সময় এটি মহিলাদের জীবন আরও দুর্বিসহ করে দিয়েছে৷ যাঁর জেরে মহিলারা নিজেদেরকে দারিদ্র্য থেকে বাঁচানোর চেষ্টা করলেও দারিদ্র্য তাঁদের ওপর আরও চেপে বসছে৷

আইএমএফ স্ট্র্যাটেজি ও পলিসি-র ডিরেক্টর সেইলা পাজারবাজিওগ্লু -র সঙ্গে কথোপকথনে এই তথ্য প্রকাশ্যে এসেছে৷ সেইলা জানিয়েছেন করোনা অতিমারির সময় এইভাবে পতন খুবই ক্ষতিকারক, যা মেয়েদের জীবনধারণ আরও কঠিন করে তুলেছে৷ রেইনহার্ট জানিয়েছেন, ‘‘স্কুলের ক্ষেত্রেও একটা বড় ধাক্কা হয়েছে, অনেক মেয়ে সেই যে স্কুলে যাওয়া বন্ধ করেছে তারা আর স্কুলে ফেরেনি৷ ’’ আন্তর্জাতিক নারী দিবসে একটি আলোচনায় এ কথা জানান তিনি৷ নিজের রিপোর্টে জানিয়েছেন গত বছরে অসম্ভব দারিদ্র দেখেছে ৷ আর গত দু দশকের মধ্যে পৃথিবী জুড়ে মহিলারা সবচেয়ে দারিদ্র্যতা দেখেছেন৷

তবে আশার কথা কিছু দেশে আইনের উন্নতি হয়েছে৷ তবে বহু দেশে এখন মহিলারা আইনি ক্ষেত্রে সাহায্য নেওয়ার বিষয়ে সীমাবদ্ধ সহযোগিতাই পান৷ এমনকি বেড়াতে গেলে পুরুষ সঙ্গীর সাহায্য ছাড়া বেড়াতে যাওয়ার অধিকারও নেই বহু দেশে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.