নিজের বাবাকে বুড়ো ভাম বলেছিল নাকি শুভেন্দু, বললেন মমতা

Odd বাংলা ডেস্ক: একযোগে বাবা-ছেলেকে আক্রমণের সুর সপ্তমে তো ছিলই। এবার বাবা-ছেলের মধ্যে যে ‘টানাপোড়েন’, তাতে নয়া মাত্রা যোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে দাবি করলেন, শিশির অধিকারীকে যখন কেন্দ্রে মন্ত্রী করা হয়েছিল, তখন গোঁসা হয়েছিল শুভেন্দুর। এমনকী বাবাকে নাকি ‘বুড়ো ভাম’-ও বলেছিলেন।

রবিবার বিরুলিয়া বাজারের জনসভা থেকে মমতা বলেন, ‘কোনও একজনের বাবা মন্ত্রী হবেন, আমি মন্ত্রী করলাম সেন্ট্রালে (কেন্দ্রে), তার বাবাকে মন্ত্রী করেছি, (কিন্তু) কেন তাকে করা হয়নি বলে বাবার মন্ত্রিসভার শপথে গেল না। বুড়োভামকে মন্ত্রী করা হয়েছে বলল। আমি তোন বয়জ্যেষ্ঠদের সম্মান করি ভাই, আমি তো একথা বলতে পারব না। আজ স্বীকার করুক বা করুক, বাপ-ব্যাটার যতই বোঝাপড়া থাকুক, মনে রাখবেন, কথাগুলো সত্য।’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.