শিবের পাঁচ অলৌকিক মন্ত্র! সাফল্য আসবেই জীবনে!
Odd বাংলা ডেস্ক: শিব ঠাকুরকে ঘিরেই রয়েছে অলৌকিক বেশ কিছু ঘটনা৷ শিবের স্ত্রী পার্বতী৷ কথিত আছে, শিব ঠাকুর দেবী পার্বতীকে পাঁচটি উপদেশ দিয়েছিলেন৷ যা এতটাই মূল্যবান যে, আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে৷ এই পাঁচটি গোপন তথ্য হল-
১) পার্বতী শিবকে জিজ্ঞেস করেছিলেন যে, দুনিয়ার সবথেকে পুণ্যের কাজ এবং পাপ কি? সেই সময় শিব তাকে একটি সংস্কৃতের শ্লোকের মধ্যে দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন৷ नास्ति सत्यात् परो नानृतात् पातकं परम्৷ যার মানে একজন মানুষের ক্ষেত্রে তার সবথেকে পূণ্যের কাজ হবে সবসময় সত্যের পথে কাজ করা৷ আর অসৎ পথে কাজ করা কিংবা ওই ধরণের কোনও কাজকে সমর্থন জানানো সবথেকে অপূণ্যের কাজ৷
২) আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজ করার কথা তিনি বলেছেন৷ আপাতদৃষ্টিতে যদি কোনও কাজ সঠিক বলে মনে না হলে সেটি করা উচিত নয়৷
৩) কোনওরকম কোনও অসৎ কাজের সঙ্গে নিজেকে যুক্ত না হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি পার্বতীকে৷ শুধুমাত্র চিন্তাভাবনা নয়৷ কোনওরকম কোনও চিন্তাভাবনার সঙ্গেও যুক্ত থাকা মানে সেটি একটি গুরুতর অপরাধ৷
৪) সমস্তরকম লোভ নিজের মন থেকে ঝেড়ে ফেললেই সাফল্যের শীর্ষে ওঠা সম্ভব৷ কারোওর কোনও সাফল্য দেখে ঈর্শ্বান্বিত না হয়ে বরং নিজের সাফল্যের কখা ভাবার নির্দেশ দেন তিনি তার স্ত্রীকে৷
৫) আসক্তি, স্নেহ সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে৷ সমস্তরকম প্রলোভন থেকে বিচ্ছিন্ন হতে পারলেই তখনই সমস্ত সাফল্যের শিকড়ে ওঠা সম্ভব৷





Post a Comment