ফোনে কথা বলাতেই উধাও গোপনাঙ্গ!

Odd বাংলা ডেস্ক: ফোনে কথা বলা নিয়ে বচসা। তার জেরে বড় বিপাকে পড়লেন যুবক।আক্রান্ত যুবকের নাম রাজেন্দ্র নায়েক। রাতে ক্ষতবিক্ষত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযোগের তীর এক গৃহবধূর দিকে। রাতে অফিস থেকে ফিরে ওই মহিলার বাড়ি যান রাজেন্দ্র। সেখানে রাজেন্দ্র অন্য এক মহিলার সঙ্গে ফোনে কথা বলতে থাকেন। যা দেখে ক্ষিপ্ত হয়ে যান ওই গৃহবধূ। অভিযোগ, এর পরেই রাজেন্দ্রকে জোর করে মদ্যপান করান ওই মহিলা।

তার পরেই ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে দেন ওই বধূ। এর পরেই আর্তনাদ শুরু করেন । চিৎকার শুনে এলাকাবাসীরা এসে তাঁকে উদ্ধার করেন। হাসপাতালে আপাতত স্থিতিশীল রয়েছেন ।

পুলিশের কাছে ওই ব্যক্তি ওই মহিলাকে নিজের বন্ধু বলেই পরিচয় দিয়েছেন। ওই মহিলাকে গ্রেপ্তারও করে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.