প্রেমিক এক, যমজ বোন একসঙ্গেই মা হতে চান!
Odd বাংলা ডেস্ক: তাঁরা অভিন্ন! তাঁদের মতো যমজ দুনিয়ায় দ্বিতীয় নেই বলে দাবি করা হয়। বিভিন্ন TV শোয়ে অতিথি হয়ে দেখা দেন তাঁরা। তাই অ্যানা ও লুসি ডেসিকের বিয়ের খবরে যে চাঞ্চল্য ছড়াবে তা প্রত্যাশিত ছিল। যমজ বোনের বিয়ের খবর বলে নয়, ডেসিক বোনেরা বর ‘একজনই।’ তিনি অজি যুবক বেন বায়ার্ন।
২০১২ থেকেই একই বয়ফ্রেন্ডের সঙ্গে লিভ-ইন করছেন ডেসিক বোনেরা। তবে অস্ট্রেলিয়ার বিবাহ আইন অনুযায়ী নিষিদ্ধ বহুবিবাহ। সে কারণেই সমস্যায় পড়েছেন দুই বোন। জাপানের এক TV শো-য়ে সাক্ষাৎকারে ডেসিক বোনেরা জানিয়েছেন, একইসঙ্গে ‘মা হওয়ার ইচ্ছা’ তাঁদের। সেইমতো বয়ফ্রেন্ড বেনের সঙ্গে ‘বিছানায় একসঙ্গেই সময় কাটান’ যমজ বোন।





Post a Comment