যৌনজীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে বেডরুমে আয়না!
Odd বাংলা ডেস্ক: দাম্পত্য জীবনে অনেকসময় অনেকে নজর দেন না, যার ফলে অজান্তেই ঘটে যায় অনেক অঘটন৷ কিন্তু কিছু বাস্তু টিপস মানলে যে সে সমস্যার সমাধান খুব সহজেই হয়ে যায় তা জানতেন কি? একবার চোখ বুলিয়ে নিন নিচের টিপসে৷ কে জানে আপনার ক্ষেত্রে এই টিপস হয়তো কাজে লাগলেও লাগতে পারে৷
১) শোওয়ার ঘরে কখনও বিছানা মাঝামাঝি রাখবেন না৷ কোনও দেওয়ালের সঙ্গে বিছানার মাথা রাখার দিকটি যেন যুক্ত থাকে৷ এতে সম্পর্ক ভালো থাকে৷
২) শোওয়ার ঘরে এমন স্থানে আয়না রাখবেন না যেখান থেকে স্বামী-স্ত্রীর শুয়ে থাকার প্রতিচ্ছবি ফুটে ওঠে৷ বিছানা দেখা যাবে না এমন স্থানে আয়না রাখুন৷
৩) বিছানা পারলে কাঠের তৈরি করুন৷ লোহা, স্টিল, অ্যালুমিনিয়ামের তৈরি বিছানা নাকি অহং বাড়িয়ে তোলে৷ যা দাম্পত্য প্রেমে ব্যঘাত ঘটাতে পারে৷
৪) শোওয়ার ঘরে ভগবান, দেব-দেবীর, পূর্বপুরুষদের ছবি না রাখলেই ভালো৷ এতে রোমান্সে নেতিবাচক প্রভাব পড়ে৷ পারলে ঝরনা, নৈসর্গিক দৃশ্যের পোস্টার বা পেন্টিংস রাখতে পারেন৷
৫) বেডরুমে গাঢ় রং ব্যবহার করুন৷ লাল, গোলাপি এইসব রং রোমান্স বাড়িয়ে তোলে৷





Post a Comment