এই মহিলা চেটে দিলেই সেরে যায় শরীরের যন্ত্রনা !
Odd বাংলা ডেস্ক: ছবির ৭০ বছরের ওই বৃদ্ধা নাকি একটু চেটে দিলেই শরীরের সব রোগ উধাও হয়ে যায়! একজন কিংবা দুজন নয়, হাজারো মানুষ শুধু তার কাছে আসেন এভাবে রোগ সারাতে।
বসনিয়ার বাসিন্দা ৭০ বছর বয়সী ওই বৃদ্ধার নাম হাভা সেবিকা। তার দাবি, চোখে কোনও সংক্রমণ হলে শুধু চোখ চেটে দিলেই অসুখ উধাও। এমনকি বহু রোগ নাকি শুধু চেটে দিয়েই সারিয়ে দিয়েছেন তিনি। যদিও তার এই অস্বাভাবিক কর্মকাণ্ডের কথা প্রথমে কেউ বিশ্বাসই করতে পারছিলেন না।
এমনকি তার স্বামীও নন। একদিন তার স্বামী চোখে সমস্যা নিয়ে বাড়িতে আসেন। হাভা শুধু একটুখানি সেখানে চেটে দিলেন। সঙ্গে সঙ্গে সমস্ত ব্যথা গায়েব। আর অগত্যা স্ত্রীয়ের এই ‘ঐশ্বরিক’ক্ষমতা মেনে নিতে বাধ্য হলেন স্বামী।





Post a Comment