সেকি! ২৪ টা আঙুর কিনলে ১১ লাখ টাকা দিয়ে!
Odd বাংলা ডেস্ক: ২৪টি আঙুর বিশিষ্ট প্যাকেটির ওজন ৫০০ গ্রামেরও কম। সঠিক মাপযন্ত্রে তুললে এর ওজন ৪৮০ গ্রাম। অনেকের ধারণা এ ২৪টি আঙুরের দামই বা কতো হবে। বাজার দর বেশি হলে হাজার টাকা হবে। কিন্তু না এর দাম ১.২ মিলিয়ন ইয়েন। টাকার হিসাবে প্রায় ১১ লাখ টাকা।
দাম শুনে অনেকের চোখ কপালে উঠারই কথা। তবে এমন দাম হওয়ার পেছনে কারণও রয়েছে। বাজারের সাধারণ আঙুর আর এ আঙুর এক নয়। এ আঙুর 'রুবি রোমান' নামে পরিচিত। আঙুর হিসেবে অত্যন্ত রসালো।
জাপানের এক নিলামে এ দরেই বিক্রি হয়েছে একথোকা (২৪টি) রুবি রোমান। কিনেছেন জাপানি 'হট স্প্রিং ইনস'র ম্যানেজার।





Post a Comment