মুম্বইয়ের সক্রিয় রোগীর ৯০ শতাংশই বহুতলের বাসিন্দা, বস্তিবাসী নয়
Odd বাংলা ডেস্ক: মুম্বইয়ের করোনা আক্রান্তের সিংহভাগই বহুতল এবং আবাসনের বাসিন্দা, বস্তিবাসী নয়। আগেই প্রকাশ্যে এসেছিল এই তথ্য। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে বাণিজ্য নগরীতে তখন বৃহন্মুম্বই পুর কর্পোরেশনের (বিএমসি) তরফে করোনা আক্রান্তদের উপর একটি তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা গিয়েছে, মুম্বইয়ের সক্রিয় রোগীদের ৯০শতাংশ বহুতলের বাসিন্দা। মোট সক্রিয় রোগীর মাত্র ১০ শতাংশ থাকেন বস্তি অঞ্চলে।
বিএমসি যে তথ্যপ্রকাশ করেছে, তাতে মুম্বইয়ে ৮৭,৪৪৩ জন সক্রিয় রোগীর মধ্যে ৭৯,০৩২ জনই বহুতল বা আবাসনের বাসিন্দা। বিএমসি-র তথ্য অনুসারে, আন্ধেরি, যোগেশ্বরী, মালাবার হিল, গ্রান্ট রোড, পারেল এলাকায় রয়েছে সবথেকে বেশি মাইক্রোকন্টেনমেন্ট জোন। এই সব এলাকার অধিকাংশ মানুষই বহুতলের বাসিন্দা।
গত বছর করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল তখন মুম্বইয়ের অবস্থাটা এমন ছিল না। ২০২০ সালের জুনে মুম্বইয়ের কোভিড আক্রান্তের দুই তৃতীয়াংশই ছিল বস্তি এবং ঘিঞ্জি এলাকার বাসিন্দা। এখন সেখানকার চিত্রটা অনেকটাই আলাদা।





Post a Comment