করোনার মাঝেই প্রকৃতির আশীর্বাদ শহরবাসীর জন্য এক পশলা বৃষ্টি

 


Odd বাংলা ডেস্ক: অবশেষে শহর জুড়ে বৃষ্টি নামলো। তিলোত্তমার বুকে প্রশান্তির ছোঁয়া। ঝড়ো হাওয়া সঙ্গে আয় বৃষ্টি ঝেঁপে। করোনার কারণে পাড়ার রাস্তা গুলো সন্ধ্যা নামতেই ফাঁকা হয়ে যায়।

তার মাঝে আজকের এই স্বস্তির বৃষ্টি সবাইকে মনে করিয়ে দিলো প্রকৃতি এখনো মুখ ফিরিয়ে নেয় নি। বেশ কয়েকদিন ধরেই গ্রীষ্মের দাবদাহে পুড়ছিল শহরবাসী। আজকের এই বৃষ্টি তাদের রাতের ঘুমটা অন্তত ভালোভাবে হতে দেবে। 

হাওয়া অফিস বেশ কয়েকদিন ধরেই বলছিল, কিন্তু ওই যে মানুষ যতক্ষণ না চোখের সামনে দেখছে বিশ্বাস করছে না। রাতের আকাশে বিদ্যুতের ঝলকানি বুঝিয়ে দিল এখনো প্রকৃতির রোমান্টিকতা বাকি আছে। পাতার আগায় জমে থাকা জল বিন্দু বুঝিয়ে দিল প্রকৃতির জন্য আমরা, আমাদের জন্য প্রকৃতি নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.