রামনবমীর দিনে পথে নামলেন স্বয়ং 'রাম', মাস্ক পরালেন পথচারীদের


Odd বাংলা ডেস্ক: করোনা মহামারির আবহে ভগবান যেন নিদ্রা গিয়েছেন! দৈনিক করোনা আক্রান্ত এবং মৃত্যুর হার যেন অশনী সংকেত বয়ে আনছে। আর তার মধ্যে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে রাম নবমী উৎসব। যদিও  বর্তমানে একাধিক রাজ্যে লকডাউন, কোথাও আবার কারফিউ চলছে। এখনও মানুষের মধ্য়ে চোখে পড়ছে করোনা নিয়ে অসতর্কতা। আর এবার তাই পথে নামলেন স্বয়ং শ্রী রামচন্দ্র, সঙ্গে রয়েছেন শ্রীকৃষ্ণ ও হনুমান।তাঁরাই নিজে হাতে পথ চলতি মানুষের মুখে মাস্ক পরিয়ে দিলেন।
ঘটনা বেঙ্গালুরুর। শহরের এক হোটেলের তিন কর্মীর উদ্যোগেই বেঙ্গালুরুর মানুষ জীবন্ত রামের হাত থেকে মুখে মাস্ক পরেছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিষেক, নবীন ও বাসা নামে ৩ হোটেল কর্মী এদিন রাম, হনুমান ও শ্রীকৃষ্ণ সেজে রাস্তায় নেমে করোনা নিয়ে তাঁরা মানুষকে সচেতন করেন এবং মাস্ক বিতরণ করেন। যাঁদের মুখে মাস্ক ছিল না, তাঁদের হাতে মাস্কও পরিয়ে দেন। রাম, হনুমান ও শ্রীকৃষ্ণের বেশে এই তিন হোটেলকর্মীর ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাঁদের এই উদ্যোগে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.