মৃতদেন খান আপনজনেরাই! এ এক ভয়ঙ্কর রীতি!

Odd বাংলা ডেস্ক: আমাজন রেইন ফরেস্টের ইয়ানোমমি উপজাতি, পাপুয়া নিউ গিনির মেলানসিয়ানস উপজাতি এবং ব্রাজিলের ওয়ারীরা উপজাতির মধ্যে এই বিশেষ মৃত্যু অনুষ্ঠানটি দেখতে পাওয়া যায়। এখানে একটি মৃতদেহকে খাওয়ার প্রস্তুতি নেয়া হয় এই উদ্দেশে যে সেই মৃত ব্যাক্তির আত্মা স্বর্গে যাবে। এই জাতির লোকেরা বিশ্বাস করেন যে মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা নয়। উপরন্তু তারা ভাবেন যে তাদের প্রতিদ্বন্দী গোষ্ঠী কোনো অশুভ আত্মাকে প্রেরণ করেছে। তাই এই ঘটনা রোধ করার জন্য তারা এই অনুষ্ঠানটি করে থাকেন যাতে মৃত ব্যাক্তির আত্মা জীবিত থাকে এবং তার পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে পারে। তাই প্রথমে তারা মৃতদেহটিকে পাতা দিয়ে মুড়ে বাড়ি থেকে অল্প দূরে জঙ্গলে রেখে আসেন। এরপর মোটামুটি ৩০ থেকে ৪৫ দিনের মাথায় সেই পঁচেগলে যাওয়া মৃতদেহ থেকে হাড় সংগ্রহ করে নিয়ে আসে। এরপর কলা দিয়ে বানানো এক ধরণের স্যুপের মধ্যে মৃতদেহের ছাই মিশিয়ে গোষ্ঠীর সকলে সেটি পান করে। তবে অনেক ক্ষেত্রে এই নিয়ম শুধুমাত্র গোষ্ঠীর শিশু ও মহিলারা পালন করে থাকেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.