প্রখর গরমে দৈনিক ত্বকের যত্ন নেবার কিছু টিপস…
Odd বাংলা ডেস্ক: গরমের তীব্রতা যত বাড়তে থাকে প্রকৃতি ততই শুষ্ক হতে থাকে। প্রায় কয়েক দিনেই আদ্রতার এক আকাশ পাতাল পার্থক্য লক্ষ্য করা গেছে এবং এর প্রভাব পড়েছে পশু-পাখি গাছ-পালা সমস্ত কিছু ওপর। রাস্তায় বেরনো দুস্কর হয়ে উঠেছে গরমের ঠেলায়। প্রচণ্ড রোদের তাপে বা গরমে আমাদের শরীরের ত্বকে অনেক রকম রোগ দেখা দিতে শুরু করেছে।
রাজ্যের বিভিন্ন জায়গায় গ্রীষ্মকালে উষ্ণতার খুব একটা তারতম্য দেখা যায় না, কারন গ্রীষ্মকালে রোদের প্রখরতা বাংলার প্রায় সব জায়গাতেই সমান দেখা যায়। উত্তরবঙ্গ এবং দক্ষিণ বঙ্গের মধ্যে বর্ধমান বীরভূম এই অংশে তাপমাত্রা চরম থাকে।
এই প্রখর তাপে ত্বক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মানুষের ত্বক প্রধানত তিন রকমের হয় তৈলাক্ত ত্বক, শুষ্ক ত্বক এবং সংবেদনশীল ত্বক। তৈলাক্ত ত্বক হল সেই ত্বক যাতে তেলের ভাগ বেশি অর্থাৎ ঘামলে ত্বক তেলতেলে বা চ্যাটচ্যাটে হয়ে যায়,
সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে চ্যাটচ্যাটে ভাব থাকলেও তা অত্যন্ত সংবেদনশীল হয়। এই ত্বকে র্যাশ, ব্রন, ফুস্কুরি প্রভৃতির খুব সমস্যা হয়। শুষ্ক ত্বক হল যে ত্বকে আদ্রতার অভাব। অল্পেতেই চামড়া ফেটে যায়, ত্বকে সাদা দাগ বা বলি রেখা দেখা যায়। এই প্রতিটা ত্বকের কেয়ার এক এক রকম হয়ে থাকে যেমন –
তৈলাক্ত ত্বক – এই সমস্ত ত্বকে রিস্ক একটু বেশি থাকে কারন এরা সমস্ত অসুদ্ধ পদার্থ যেমন ধুল বালি নিজের দিকে টানে। এই ত্বকের জন্যে বাইরে থেকে এসে নাতিশীতোষ্ণ গরম জল দিয়ে মুখ ধুয়ে তারপর ফেস ওয়াস দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
সংবেদনশীল ত্বক – আপনার ত্বক কি উষ্ণতা, আবহাওয়া, পরিবেশের সাথে সাথে রিয়াক্ট করে ? দাগ, ফোড়া এসব হয় ? তবে আপনার ত্বক সংবেদনশীল। এর জন্যে আপনাকে টোনার, ময়েশ্চারাইজার, ক্লিঞ্জার ব্যাবহার করতে হবে।
শুষ্ক ত্বক – এইরকমের ত্বকে কখনও ফেস ওয়াস ব্যাবহার করবেন না, উল্টে ময়েশ্চারাইজার জাতীয় ক্লিঞ্জার ব্যাবহার করবেন। তাছাড়া গরমে বাইরে বেরলে ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন ব্যাবহার করুন।





Post a Comment