সেকি! বিয়ের মাত্র ৩০ সেকেন্ডেই সন্তানের জন্ম!

Odd বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের এক দম্পতি বিয়ের মাত্র ৩০ সেকেন্ড পরই এক সন্তানের জন্ম দিয়েছেন। মাইকেল গ্যালাড্রো এবং মারি মার্গারিটোনডো নামের এ দম্পতি দেশটির নিউ জার্সিতে বাস করেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই দম্পতি লিভ টুগেদার করতেন। সপ্তাহ তিনেক আগে তারা নতুন এক বাড়িতে উঠেছিলেন। এরই মধ্যে দুজনই বিয়ের পরিকল্পনা করেছিলেন। 

এক ছুটির দিনে মারি ফোন করে মাইকেলকে বলেন, সন্তান জন্মের দ্বারপ্রান্তে তিনি। মাইকেল প্রথমে বিষয়টিকে মজা হিসেবেই নেন। তবে পরবর্তীতে বাড়ি ফিরে তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অস্ত্রোপচারের পূর্বে তাদের বিয়ে করতে হবে। অন্যদিকে মারিকে অপারেশন থিয়েটারে নেয়ার সময়ও খুব ঘনিয়ে আসছিল। এই সময় মাইকেল অন্যদের সঙ্গে কথা বলে উপায় খুঁজে বের করেন।

সে অনুযায়ী দ্রুত পাদ্রী খুঁজে আনা হয়। বিয়ের জন্য হাসপাতালের বাগান থেকে নিয়ে আসা হয় ফুল। হাসপাতালেই পাদ্রী, দুই পক্ষের অভিভাবক, মোবাইলে বাজা মিউজিক আর ফুলের মাধ্যমে মুহূর্তেই বিয়ে হয়ে যায় মাইকেল ও মারির। 

এদিকে বিয়ের মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে চিকিৎসক জানান, মারিকে দ্রুত অপারেশন রুমে নিয়ে যেতে হবে। এরপরই একটা পুত্র সন্তানের জন্ম দেন মারি।

আর এতেই তিন সপ্তাহ আগেই সন্তানের মা হয়ে যান তিনি। তবে আগে জন্মালেও মাইকেল ও মারির সন্তান সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.