সীতাকে স্পর্শ করতে পারেনি রাবণ! কেন জানেন?

Odd বাংলা ডেস্ক: রামায়ণের প্রধান খলনায়ক চরিত্র রাবণ৷ তিনি মহাকাব্য ও পুরাণে বর্ণিত লঙ্কা (বর্তমানে শ্রীলঙ্কা) দ্বীপের রাজা। রামচন্দ্রের স্ত্রী সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গিয়েছিল লঙ্কাপতি। সে চেয়েছিল সীতা তাঁর প্রতি অনুরক্তা হোক৷ কিন্তু সীতাকে আটকে রাখার সময় তাঁকে কোনও অসম্মান করতে পারেনি রাবণ৷

কেন সীতাকে রাবণ স্পর্শ করতে পারেনি সেটা কি জানেন? মহাভারত থেকে জানা যায়, দিগ্বিজয় কালেই স্বর্গে পৌঁছে রাবণ এক অপ্সরা রম্ভাকে দেখে মুগ্ধ হয়। বাসনা চরিতার্থ তিনি রম্ভাকে জোর করে ধর্ষণ করে। রম্ভা রাবণের সৎ ভাই কুবেরের পুত্র নলকুবেরের স্ত্রী ছিলেন। সেই হিসেবে তিনি রাবণের পুত্রবধূসমা। সে কথা রাবণকে স্মরণ করিয়ে দেন রম্ভা। ওইসময়ই নলকুবের সেখানে উপস্থিত হন এবং রাবণকে অভিশাপ দেন। নলকুবের রাবণকে বলেন, যদি সে আবার অন্য কোনও মেয়েকে ধর্ষণ করে তাহলে তার মাথা বিস্ফোরিত হবে। জানা যায়, সেই কারণেই সীতারে স্পর্শ করেনি রাবণ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.