নেপোলিয়নের গুপ্তধন! কোথায় আছে জানেন?

Odd বাংলা ডেস্ক: ফরাসী সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের গুপ্তধনের খোঁজ ২০৬ বছর পর মিলতে যাচ্ছে। সম্প্রতি রাশিয়ার এক ইতিহাসবিদ দাবি করেছেন যে, তার কাছে ১৮১২ সালে যুদ্ধ শেষে মস্কো থেকে ফেরার পথে নেপোলিয়ন তার বহর ভর্তি লুট করা স্বর্ণালঙ্কার কোথায় লুকিয়ে রেখেছেন, তা আবিষ্কারের সূত্র রয়েছে।

রুশ ইতিহাসবিদ ভিয়াশেস্ল্যাভ রিজকোভ রাশিয়ার স্থানীয় ‘রাবোচি পুত’ পত্রিকাকে জানান, গুপ্তধন সন্ধানকারীরা ২০০ বছর ধরে ভুল স্থানে নেপোলিয়নের গুপ্তধনের জন্য সন্ধান চালিয়ে এসেছে। গুপ্তধন সন্ধানকারীদের আসলে নেপোলিয়নের নিজ শহর বেলারুশ সীমান্তবর্তী রুদনিয়ার দিকে নজর দেয়া উচিত। 

২০৬ বছর আগে মস্কো যুদ্ধে গ্রান্ডে আর্মিকে পরাজিত করার পর ফ্রান্স ফেরার পথে মস্কো থেকে লুট করা প্রায় ৮০ টন স্বর্ণসহ অন্যান্য মূল্যবান অলঙ্কার কোথায় রেখেছিলেন, তা নিয়ে এখনো রহস্য রয়ে গেছে। বিপুল এ গুপ্তধনের সন্ধান চালালেও কেউ সফল হয়নি। ফলে এটি এখনো একটি অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে।

তবে নেপোলিয়নের কর্মকর্তাদের একজন ফিলিপে ডি সেগুর বলেছিলেন, এই গুপ্তধন রাশিয়ার স্মোলেনস্ক অঞ্চলের সেমলেভো লেকে লুকিয়ে রাখা হয়েছে। তবে রিজকোভের দাবি, সেমলেভো নয়, সম্রাট আসলে এই জায়গা থেকে ৪০ মাইল দূরে লুকিয়েছিলেন এই স্বর্ণ। আসল এই স্বর্ণ রয়েছে লেক বোলশায়ায়।

তিনি বলেন, ‘বেলারুশ সীমান্তের কাছেই সেই স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছে। নেপোয়িলনই রাজা আলেকজান্ডার প্রথম -এর দৃষ্টি ঘোরাতে লেক সেমলোভোর কাছে পাঠিয়েছিলেন। আসলে ১৮১২ সাল থেকে মস্কোর কাছে এই অঞ্চলেই রয়েছে স্বর্ণ।’ নেপোলিয়ানের ঘনিষ্ঠরাই এই কাজে তাকে সাহায্য করেন বলেও দাবি করেন রিজকোভ।

রুদনিয়ার কাছে মস্কো থেকে প্রায় ৪০০ কিমি দূরে বোলশায়া রুতাভেচ লেকে এই স্বর্ণ ও গুপ্তধন ফেলে দেয়া হয় বলেও দাবি করেছেন ইতিহাসবিদরা। বেশ কিছু স্বর্ণ গলিয়ে বার তৈরি করেও পানিতে ফেলে দেয়া হয়েছিল আলেকজান্ডারকে ধোঁকা দিতে।

ইতিহাসবিদদের অনেক দিনের দাবি, ৪০০টি ওয়াগন ভর্তি স্বর্ণ নেপোলিয়নের ৫০০ জন ঘোড়সওয়ার ও ২৫০ জন এলিট ওল্ড গার্ডের প্রহরায় ছিল। রিজকোভ জানান, নেপোলিয়ন নিজে এই গুপ্তধন ও স্বর্ণের সমাধিস্থ হওয়া দেখতে গিয়েছিলেন। ডিসেম্বরের ঠান্ডায় ওয়াগন ভর্তি স্বর্ণের সবটাই ফেলে দেয়া হয়েছিল জলাশয়ে। ১৯৮০ সালে এই লেকেই প্রচুর পরিমাণে রূপা পাওয়া যায়।

ওয়াল্টার স্কট তার ‘দ্য লাইফ অব নেপোলিয়ন বোনাপার্ট’-এ উল্লেখ করেছেন এই স্বর্ণের কথা। এই বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে উৎসাহ আরো বেড়েছে এরপর থেকেই। তবে এখন পর্যন্ত সেমলেভো লেকে থেকে বিপুল অস্ত্রশস্ত্র উদ্ধার হলেও কোনো সোনাদানা উদ্ধার হয়নি। ৬০ ও ৭০ এর দশকে রাশিয়া এই স্বর্ণ উদ্ধারের চেষ্টা করেছে অসংখ্যবার, কিন্তু সফল হয়নি।

বহু বছর ধরে এই এলাকায় স্বর্ণের সন্ধান করছেন ভ্লাদিমির পোরিভেইভ নামে এক ইতিহাসবিদ। তিনি বলছেন, রিজকোভের দাবি ভিত্তিহীন। পোরিভায়েভ বলেন, ডিসেম্বরের মাঝে বরফ জমা লেকে কেন স্বর্ণ রাখা হবে? এর কোনো যুক্তি নেই। তবে প্রাচীন আমলের স্বর্ণের সন্ধানে লেকগুলি নিয়ে উৎসাহ বেড়েই চলেছে ২০০ বছর পেরোলেও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.