এক টাকার বদলে দোকানদার লজেন্স দিচ্ছে? ভুলেও মেনে নেবেন না এই অন্যায়
Odd বাংলা ডেস্ক: শায়েস্তা খাঁর আমলে আট মণ চাল পাওয়া যেত। ৫০ বছর আগে পাওয়া যেত আস্ত একটি মুরগি। গত শতাব্দীর শেষের দিকেও মিলত মুরগির একটি ডিম। এখন বড়জোর পুঁচকে একটা লজেন্স। এক টাকার ক্রয়ক্ষমতার ধারাবিবরণীটা এমনই। বাজারের বাস্তব পরিস্থিতি যা, তাতে শিগগিরই হয়তো এক টাকা চলে যাবে সিকি, আধুলি তথা ২৫ পয়সা, ৫০ পয়সার কাতারে। স্থান হবে টাকার জাদুঘরে। লেনদেনে এক টাকার ব্যবহার প্রায় উঠে যাচ্ছে। খুচরা দেওয়ার সময় দোকানি এক টাকার বদলে একটা লজেন্স ধরিয়ে দিচ্ছেন। বাসভাড়া, রিকশাভাড়াসহ কেনাকাটায় এক টাকা কম বা বেশি দিতে বা নিতে হচ্ছে। এক টাকার বদলে লজেন্স দেওয়ার পেছনে অবশ্য দোকানিদের ব্যবসায়িক স্বার্থটাই টনটনে বলে মনে হলো।
১০০ লজেন্সের একটি প্যাকেট তাঁরা কেনেন মানভেদে ৪৫ থেকে ৫০ টাকায়। চা বা সিগারেটের ক্রেতাদের এক টাকার বিনিময় পণ্য হিসেবে ১০০ লজেন্স গছিয়ে দিতে পারলে লাভ হয় ৫০ থেকে ৫৫ টাকা! এক টাকা ছাড় দেওয়ার যে চর্চা গড়ে উঠেছে, তা পাল্টানো দরকার। একদিকে অনেক কয়েন মানুষের ঘরে পড়ে থাকছে। অন্যদিকে, সবাই এক টাকা করে ছাড় দিতে দিতে অনেক বড় অঙ্ক লেনদেনের হিসাব থেকে হারিয়ে যাচ্ছে।





Post a Comment