ইতিহাসে কুখ্যাত ৩ নারী! হত্যা করেছিলেন নিজের ৫ সন্তানকে!
Odd বাংলা ডেস্ক: মানবসভ্যতার ইতিহাসে পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে অবদান রেখে চলেছেন। নারীরা পুরুষ একে অন্যের প্রেরণার উৎস হয়ে কাজ করছেন যুগ যুগ ধরে। নারীদের বলা হয়ে থাকে কোমলতা, ভালবাসা ও শান্তির প্রতীক। প্রকৃতিই তাদের এই বৈশিষ্ট্যগুলো দিয়েছে। কিন্তু এই পৃথিবীতে এমন কয়েকজন নারী রয়েছেন যাদের নৃশংসতা ও হিংস্রতা হার মানিয়েছে সবকিছুকে। তাদের গল্প কেড়ে নেয় রাতের ঘুম। এমনই কয়েকজন নারীর কথা তুলে ধরা হল-
১. ওয়ানেতা হোইয়াট
নিউইয়র্কের এই মা বেঁচেছিলেন ১৯৪৬ থেকে ১৯৯৮ পর্যন্ত। ১৯৬৫ থেকে ১৯৭১ সালের মধ্যে তিনি নিজের ৫ সন্তানকে হত্যা করেন। প্রথমদিকে এই শিশুদের মৃত্যুর কারণ হিসেবে ‘সাডেন ডেথ সিনড্রোম’ মনে করা হয়। কিন্তু ১৯৯২ সালে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এই নারীর অশুভ মনের খবর পান। পরে ১৯৯৪ সালে জিজ্ঞাসাবাদের মুখে তিনি অপরাধ স্বীকার করেন।
২. মারিয়া সোয়ানেনবার্গ
এই ডাচ সিরিয়াল কিলারের জীবনকাল ছিল ১৮৩৯ থেকে ১৯১৫ পর্যন্ত। নিজের পরিবারের সদস্যসহ কয়েক ডজন মানুষকে খুন করেছেন তিনি। ধারণা করা হয়, তার হাতে খুন হয় ৬০ জনের বেশি মানুষ। ১৮৮০ এর দশকে বিষাক্ত আর্সেনিকের প্রয়োগে একের পর এক মানুষ মারতে থাকেন তিনি। অসুস্থ হয়ে পড়েন ১০২ জন। মারা যান ২৭ জন। নিজের মাকেও মেরে ফেলেছিলেন আর্সেনিকের প্রয়োগে।
৩. হেলেন জেগাদো
এই ফ্রেঞ্চ নারী বেঁচেছিলেন ১৮০৩ থেকে ১৮৫২ সালের মধ্যে। তিনিও আর্সেনিকের মাধ্যমে ৩৬ জনেরও বেশি মানুষকে হত্যা করেন। বিশেষজ্ঞরা তাকে মানসিক বিকারগ্রস্ত বলে মনে করতেন। পরে তাকে ১৮৫২ সালে গিলোটিনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।





Post a Comment