ভিখারি ভেবে শোরুমে ঢুকতে বাঁধা, আসল পরিচয়ের পর ম্যানেজারকে ক্ষমা চাইতে হল…
Odd বাংলা ডেস্ক: আমরা প্রথমে একটা মানুষের বাইরের রূপ দেখেই তার বিচার করি। তার বাইরের রূপটাই যে তার পরিচয় নয় তা আমরা ভুলে যাই। কোন মানুষের বাইরের রূপ দেখে তাকে কখনই বিচার করা উচিৎ নয়। হতেই পারে কোন ব্যাক্তি বাইরে থেকে সুন্দর থাকতে চায়না, কিন্তু সে ভেতর থেকে সুন্দর। এরকমই এক ঘটনা ঘটেছে যার কথা আজ আপনাদের বলবো।
থাইল্যান্ডে এক ব্যাক্তিকে দেখে মনে হয়েছিল যে সে ভিখারি, কারণ তার পোশাক ছিল ভিখারিদের মতোই জীর্ণ। কিন্তু আসলে সে ভিখারি নয়, সে আসলে কোটিপতি। সেই ব্যাক্তির নাম হল লুঙ্গা ডেচা। একদিন সেই বৃদ্ধ ব্যাক্তি একটি বাইকের বড় শোরুমের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন।
বাইরে থেকে তাকিয়ে দেখছিলেন শোরুমের দিকে। তারপর তিনি যখন শোরুমের ভিতরে ঢুকতে যান তখন সেখানে থাকা কর্মরত নিরাপত্তারক্ষীরা তাকে বাধা দেয়। তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়না। তখন বৃদ্ধ ডেচা বলে যে সে গাড়ি কিনতে এসেছে। সেই কথা কেউ বিশ্বাস করতে চায় না।
তিনি বার বার ভিতরে প্রবেশ করতে চান। তাকে ভিতরে যেতে না দেওয়ায় তিনি বলেন যে তিনি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চান। তাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হোক। এইভাবে তাদের মধ্যে কথায় কথা বাড়ছিলো।
তারপর শোরুমের সব কর্মীরা তাকে ঘিরে ফেলে এবং তার বাইক কিনতে চাওয়ার কথা শুনে হাসি মজা করতে থাকে। ডেচা তাদের কথার কোন পাত্তা না দিয়ে তবুও বলতে থাকে যে সে বাইক কিনতে চায়। কিন্তু তিনি তখনও ভিতরে যাওয়ার অনুমতি পাননি।
অবশেষে কোন উপায় না পেয়ে চিৎকার করে বলেন যে ‘আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই।’ তারপর তার কাছে হার মানে শোরুমের সকল কর্মীরা। তার চিৎকার শুনে সেই শোরুমের মালিক বাইরে বেরিয়ে আসেন। তাকে ভিতরে নিয়ে যান এবং তাকে শোরুম ঘুরে বাইক দেখান।
বৃদ্ধ ডেচা পছন্দ করে একটি হার্লি ডেভিনসন বাইক। তার দাম জানতে চায় ডেচা। তকন মালিক জানান যে ঐ বাইকের দাম ১২ লক্ষ টাকা। তখনই লুঙ্গা ডেচা সেই টাকা বের করে টেবিলে রেখে দেয়। সেই কান্ড দেখে শোরুমের সকলে অবাক হয়। সব কর্মীরা কি করবে বুঝতে না পেরে অবশেষে ডেচার কাছে ক্ষমা চায়।





Post a Comment