‘ভার্চুয়াল ওয়াইফ’-র সঙ্গে সহবাস করছেন পুরুষরা!

Odd বাংলা ডেস্ক: ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে জাপানে একাকিত্বে ভোগা পুরুষদের জন্য ভার্চুয়াল ওয়াইফ বা ‘কৃত্রিম স্ত্রী’ তৈরি করছে একটি প্রতিষ্ঠান। তাকে দেখা যাবে হলোগ্রাফিক পর্দায়, সে ‘স্বামী’কে টেক্সট মেসেজও পাঠাবে। এই অভিনব স্ত্রী তৈরি করছে ভিনক্লু নামে একটি কোম্পানি। তাদের মূল লক্ষ্য জাপানি অবিবাহিত তরুণরা। তাদের মধ্যে বিচ্ছিন্নতা এবং একাকিত্ব একটি বড় সমস্যা বলে মনে করা হয়।

জাপানি ভাষায় এই ভার্চুয়াল ওয়াইফের নাম ‘হিকারি’। সে স্বামীকে ঘুম থেকে জাগাবে, ‘গুড মর্নিং’ বলবে। জানিয়ে দেবে দিনের আবহাওয়া কেমন, ঘরের বাতি জ্বালাবে-নেভাবে, এসি বন্ধ করবে, স্বামীকে অফিসে যাওয়ার আগে বিদায় জানাবে।

স্বামী যখন কফি খাবে, তখন তাকেও হলোগ্রাফিক পর্দায় কফি খেতে দেখা যাবে। যখন স্বামী অফিসে কাজ করবে, তার ফাঁকে ফাঁকে নানা রকম বার্তাও পাঠাবে হিকারি। কাজশেষে বাড়ি ফিরলে সে স্বামীকে স্বাগত জানাবে। ভার্চুয়াল স্ত্রী হিকারির দাম হবে ২,৭০০ ডলার। আগামী বছর অর্থাৎ ২০১৭ সালের শেষ দিকে এটি বাজারে পাওয়া যাবে।

তবে এটা নিয়ে এখন থেকেই মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকে বলছেন, এটা তরুণদের অসামাজিক করে তুলবে। কিন্তু অন্য অনেকে বলছেন, এটি একাকিত্ব ও বিষণ্ণতা কাটাতে সহায়ক হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.