‘এটাই আমার শেষ সকাল’, ফেসবুকে পোস্ট করেই মৃত্যু হল করোনা আক্রান্ত চিকিৎসকের


Odd বাংলা ডেস্ক: 'এটাই আমার শেষ সকাল। হয়ত এই প্ল্যাটফর্মে আপনাদের সঙ্গে আর দেখা হবে না।' মৃত্যুর আগে এটাই ছিল তাঁর শেষ লেখা ফেসবুক পোস্ট। এরপরই সোমবার কোভিডে মৃত্যু হয় চিকিৎসক মনীষা যাদবের।

মনীষা মুম্বইয়ের সেওরির টিবি হাসপাতালের মেডিক্যাল অফিসার দক্ষহাতে সামলানোর জন্য বেশ সুনাম ছিল তাঁর। সম্প্রতি কোভিডে আক্রান্ত হয়েছিলেন মনীষা। চিকিৎসাও চলছিল।


তবে বুঝতে পেরেছিলেন তাঁর হাতে আর বেশি সময় নেই। আর তাই  হয়তো ফেসবুকে নিজের শেষ কথাগুলো রবিবার লিখে ফেলেছিলেন মনীষা। সেখানে তিনি লেখেন, ‘এটাই হয়তো শেষ সুপ্রভাত। আমাকে হয়তো এই প্ল্যাটফর্মে আর দেখতে পাবেন না। সকলে আপনারা ভাল থাকুন।’ এর পরই তিনি লেখেন, ‘দেহের মৃত্যু হয়। আত্মার নয়। আত্মা অমর’। এর পরই সোমবার এই মেডিক্যাল অফিসারের মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.