Odd বাংলা ডেস্ক: সব ছেলেদেরই মনে একটা সুপ্ত বাসনা থাকে যে তার একটা প্রেমিকা হোক। কেউ কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ কেউ সেটা লুকিয়ে রাখে। কিন্তু এটা সবারই হয় কারন এটা একটা ন্যাচারাল আট্রাকশন। রুপ বিশেষে মানুষ নানা রকমের হয়ে থাকে। লম্বা, কালো, ফর্সা, বেঁটে ইত্যাদি। ফলে কয়েক ধরনের সমস্যা প্রায়ই দেখা যায়।
যেমন অনেক ছেলেরাই বলে থাকে যে সে তো কালো, আমাকে তাহলে মেয়েরা বাদ করে দেবে। আবার অনেকে বলে যে সে তো বেঁটে, আমাকে তো ওর পাশে দাঁড়ালে মাথা নিচু করে দেখতে হবে। আবার অনেকেই বলেছে আমি তো মোটা হ্যান্ডসাম নই, তাই ও আমাকে ভালোবাসবে না।
যদি কোন কুৎসিত ছেলে কোন সুন্দরী মেয়েকে নিয়ে ঘোরে তখন তাকে বলা হয় বাঁদরের গলায় মুক্তর মালা। হিংসাতে অনেকে এও বলে যে মেয়ে তো এরাই নিয়ে গেলো, আমাদের কপালে আর কেউ জুটল না। এ সব কিছুই লোকের ভাবনার ওপর নির্ভর করে।
আবার এর উলটোটাও দেখতে পাওয়া যায় যেমন, ছেলে দেখতে খুব হ্যান্ডসাম কিন্তু তার প্রেমিকা তার মতন সুন্দরী নয়। অনেক সময় ছেলেদের দেখতে ভালো হলে তাদের পার্টনার মেয়েদের ভালো দেখতে হয় না। আবার অনেক সময় মেয়েদের ভালো দেখতে হলে ছেলেদের অতটা ভালো দেখতে হয় না, তাই ম্যাচিং সব সময় রূপ দিয়ে হয় না।
মনটাই আসল, রুপ তো আজ আছে কাল নেই। ঠিক তেমনই যাকে বাইরে থেকে দেখতে ভালো হয়ে থাকে সে ভিতরে ভালো নাও হতে পারে, আবার যারা হয়তো ভেতরে খুবই ভালো তাকে বাইরে থেকে দেখতে অতটা ভালো নয়। তাই সবসময় মন দেখে বিচার করুন, রুপ দেখে নয়।
যার আপনাকে সত্যি সত্যি ভালো লাগার তার আপনাকে ভালো লাগবেই এবং যে আপনাকে শুধু আপনার জন্য ভালোবাসবে একমাত্র সেই বিপদে আপদে আপনার পাশে থাকবে।
যদি তাও আপনি মেয়ে পটাতে চান তাহলে আপনার কিছু জিনিসের ওপর খেয়াল রাখুন। সবথেকে প্রথম হল কনফিডেন্স। তাই কনফিডেন্স থাকলে দেখতে খারাপ হলেও মেয়ে পটে যেতে পারে। এছাড়াও ড্রেসিং সেন্সও একটুখানি দেখে করা উচিত। ভালো ভালো কথা বলুন, ভালো ভালো সেন্ট ব্যবহার করুন। তাই নিজেকে একটু আপডেট করলেই মেয়ে পটে যাবে।





Post a Comment