দেশে পালিত হবে করোনা টিকা উৎসব, 'করোনা কারফিউ'-এর ডাক মোদীর


Odd বাংলা ডেস্ক: দেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউকে রুখতে টিকাকরণে জোর দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে মোদী বললেন, 'করোনা টিকাকরণের লক্ষ্যে আগামী ১১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টিকা উৎসব করা হবে।' তিনি আরও বলেন, 'আমাদের আর লকডাউনের প্রয়োজন নেই।'

সেইসঙ্গে বলেন, 'আবারও কঠিন সময় আসছে। টিকা নেওয়ার পরও সতর্ক থাকতে হবে। উপসর্গহীন আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে। করোনা পরীক্ষার সংখ্যা বাড়াতে হবে। মাইক্রো কনটেনমেন্ট জোনে নজর দিতে হবে। করোনা কারফিউ বজায় রাখা হোক। রাত ৯টা বা ১০টা থেকে ভোর ৫টা বা ৬টা পর্যন্ত করোনা কারফিউ করা হোক।' উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে নাইট কারফিউ চলছে। নাইট কারফিউর বদলে 'করোনা কারফিউ' শব্দ ব্যবহার করার কথা বলেন মোদী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.