শুঁটকি খাওয়া ভালো না খারাপ? জানুন সতর্কতাসহ

Odd বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অনেক এলাকায় শুঁটকি মাছ খাওয়ার প্রবণতা আছে। রূপচাঁদা, লইট্টা, ছুরি, ছোট চিংড়ি, গজার পুঁটি, কাচকি, ইত্যাদি মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করা হয়। শুঁটকি মাছ কি খাওয়া খারাপ, নাকি এতে কোনো উপকারিতা আছে? শুঁটকি মাছে তাজা মাছের তুলনায় আমিষ, প্রোটিন ও খনিজ লবণের পরিমাণ অনেক বেশি।

ক্যালসিয়াম ও লৌহের পরিমাণও অনেক। ছোট চিংড়ির শুঁটকিতে লৌহের পরিমাণ বেশি। রক্ত স্বল্পতা ও গর্ভবতী নারীরা এটি খেলে উপকার পাবেন। যারা দুধ খেতে পারেন না তারা প্রোটিনের বিকল্প উৎস হিসেবে মাঝে মাঝে শুঁটকি খেতে পারেন।

সতকর্তাঃ

১. শুঁটকি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের সময় প্রচুর লবণ দেয়া হয়। তাই উচ্চ রক্তচাপ ও হৃদরোগীর জন্য ক্ষতিকর হতে পারে।

২. বাত ও কিডনি রোগীদের বেশি শুঁটকি খাওয়া উচিত নয়।

৩. যাদের কিডনিতে ক্যালসিয়াম পাথর হওয়ার ঝুঁকি আছে, তারাও শুঁটকি এড়িয়ে চলবেন।

৪. ইদানিং শুঁটকি সংরক্ষণে ক্ষতিকর কীটনাশক ডিডিটি জাতীয় উপাদান দেওয়া হয়। তাই রান্নার আগে হালকা গরম জলে ভিজিয়ে বারবার পরিষ্কার জলে ধুয়ে নিবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.