পুত্রবধূর সঙ্গে পরকীয়া, বাবার হাতে ছেলে খুন!

Odd বাংলা ডেস্ক: পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানোয় ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেন ৬০ বছরের এক বৃদ্ধ বাবা। আর এ কাজে সহযোগীতা করেছে পুত্রবধূও! চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে পঞ্জাব প্রদেশে।

পঞ্জাবের ছোটা সিংয়ের ছেলে রাজবিন্দর সিং ১২ বছর আগে বিয়ে করেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অন্যত্র থাকতেন তিনি। সম্প্রতি বাবাকে নিজের কাছে নিয়ে এসে রাখেন রাজবিন্দর। সে সুযোগে পুত্রবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন তিনি।

স্ত্রীর সঙ্গে বাবার এই সম্পর্কের কথা জানতে পেরে বাবাকে ভাইয়ের বাড়িতে রেখে আসার সিদ্ধান্ত নেন রাজবিন্দর। কিন্তু বাবা এ সিদ্ধান্ত মানতে নারাজ। পুত্রবধূর সঙ্গে পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ানো ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। এ কাজে পুত্রবধূও শ্বশুরের সঙ্গে যোগ দেয়।

দুজনে মিলে ঘুমের মধ্যে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে রাজবিন্দরকে। পরে মরদেহ ব্যাগে ভরে রাতের অন্ধকারে ড্রেনে ফেলতে যান পাষণ্ড বাবা। আর তখনই এ দৃশ্য এক প্রতিবেশী দেখতে পান। এরপর ধরা পড়েন তিনি। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ছেলের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.