হঠাৎ করেই কি বুক ধড়ফড় করে?

 

Odd বাংলা ডেস্ক: হঠাৎ করেই কি বুকের ভেতরটা ধড়ফড় করে। আর এর কারণটা ঠিক বুঝতেও পারছেন না। তবে বুক ধড়ফড় করা মানেই অন্য রোগের লক্ষণ নয়। তবে এ সমস্যাটি বিশেষ করে নারীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। বুক ধড়ফড় করলে সবাই ভয় পেয়ে যান। কিন্তু সবসময় যে জটিল কোনো রোগের কারণে বুক ধড়ফড় করে তা নয়। বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ কিছু কারণে বুক ধড়ফড় হয়।

১। বুক ধড়ফড় করার সবচেয়ে প্রধান কারণ দুঃশ্চিন্তা।
২। রক্তস্বল্পতা থাকলেও বুক ধড়ফড় করে।
৩। অনেক সময় গর্ভাবস্থায় এ সমস্যা দেখা দিতে পারে।
৪। থাইরোটক্সিকোসিস বা দেহে অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরির জন্য সৃষ্ট স্বাস্থ্য সমস্যা থাকলে বুক ধড়ফড় করে।
৫। হৃৎপিণ্ডে ভাল্ব থাকে এবং ভাল্বগুলো একমুখী রক্ত প্রবাহ নিশ্চিত করে। এই ভাল্বে সমস্যার কারণেও বুক ধড়ফড় করে।
৬। হৃৎপিণ্ডের বিভিন্ন জটিল রোগ থাকলে বুক ধড়ফড় করতে দেখা যায়।
৭। এছাড়া হৃৎপিণ্ডের অলিন্দ এবং নিলয়ে যদি অতিরিক্ত সংকোচন হয় তবে মাঝে মাঝে খুব অল্প সময়ের জন্য বুক ধড়ফড় হতে পারে। যারা অ্যালকোহল গ্রহণ করেন এবং ধূমপান করেন তাদের এমন বেশি হয়।
৮। অতিরিক্ত মানসিক চাপে ভুগলেও হৃৎপিণ্ডের অতিরিক্ত সংকোচন হয় এবং এতে বুক ধড়ফড় হতে পারে।
তবে বেশি সমস্যা মনে করলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে এর পিছনে বড় কোনো কারণ হয় না। তাই এ বিষয়ে খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.