সরকার যে বলছে জ্বালানির দাম আন্তর্জাতিক বাজার ঠিক করে, সেটা কেন ভুল জানুন

বিশেষ প্রতিবেদন, Team Odd Bangla: মোদী সরকার ক্ষমতায় আসার সময় পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক ছিল প্রতি লিটারে 9.48 এবং 3.56 টাকা। আজ এই শুল্কের হার গিয়ে বেড়েছে 32.98 এবং 31.83। আজ থেকে ৮ বছর আগে যখন নরেন্দ্র মোদী একজন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি কেন্দ্রের কংগ্রেসের সরকারের ওপর তোপ দেগে তেলের মূল্যবৃদ্ধি নিয়ে বলেছিলেন "এটি কেন্দ্রীয় সরকারের ব্যার্থতার প্রমাণ। এই কারণেই মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।"

সেই সময়, কেন্দ্রীয় সরকারের যুক্তি ছিল যে পেট্রোল এবং ডিজেলের দাম আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে এবং যেহেতু ভারত তার প্রায় ৮০ শতাংশ তেল আমদানি করে, তাতে এই বিষয়ে তাদের কিছুই করার নেই। আজ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং পেট্রোল এবং ডিজেলের দাম এখন পর্যন্ত সর্বোচ্চ স্তরে। আর এখন আবার বিজেপি সরকার কংগ্রেসের মতোই সেই একই কথা বলে যাচ্ছে।

তবে এই যুক্তি কি সঠিক? আসুন বোঝার চেষ্টা করি। প্রায় 10 বছর আগে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 100 ডলার উপরে গিয়েছিল। তারপরে ২০২০ সালের এপ্রিলে এমন সময় আসে যখন তার মূল্য $ 20 এরও কমে নেমে যায়। এর কারণ ছিল করোনার ভাইরাস সঙ্কট। বর্তমানে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। অপরিশোধিত তেল প্রতি ব্যারেল প্রায় $ 52 ডলারে বিক্রি হচ্ছে।

প্রায় 10 বছর আগে, সরকার পেট্রোলের ভর্তুকির অবসান করেছিল। অর্থাৎ এর দাম বাজারে হস্তান্তর করা হয়েছিল। কিন্তু তখন 100 ডলার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম হাওয়ার পরেই ভারতে তখন পেট্রোল পাওয়া যাচ্ছিল 60 টাকা প্রতি লিটার। নতুন নীতি অনুসারে, গত বছর যখন অপরিশোধিত তেলের দাম 20 ডলারের নিচে নেমেছিল, তখন থেকে পেট্রোলের দাম অনেকটা কমানো উচিত ছিল। তবে এটি প্রতি লিটারে 60 টাকার মতো ঘোরাফেরা করছিল। আজ এই সংখ্যা 100 এর দিকে বাড়ছে। 2014 সালে ভর্তুকি তুলে নেওয়া ডিজেলের ক্ষেত্রেও গল্পটি কমবেশি অনুরূপ।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনুসারে পেট্রোল এবং ডিজেলের দাম নির্ধারিত হয়, এটাই শুধু তেলের দাম বাড়ার কারণ নয়। গত বছর যখন অপরিশোধিত তেলের দাম কমছিল, তখন কেন্দ্র পেট্রোলের দামের উপরে শুল্ক বাড়িয়েছে। মার্চ এবং মে মাসে এই বৃদ্ধির মাধ্যমে, এই কর 19.98 থেকে 32.98 প্রতি লিটারে উন্নীত হয়েছিল। একইভাবে, ডিজেলের শুল্কও প্রতি লিটারে 15.83 থেকে 31.83 এ উন্নীত হয়েছে। একই সঙ্গে, রাজ্য সরকারগুলিও এই দুটি জ্বালানির উপরে আরোপিত চার্জ বাড়িয়েছে। ফলস্বরূপ, অপরিশোধিত তেলের দাম এত কমতে থাকা সত্ত্বেও, পেট্রোল এবং ডিজেলের দাম একই ছিল। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাধারণ বাজেটে ডিজেল ও পেট্রোলের উপর কৃষি শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। পেট্রলে আড়াই টাকা এবং ডিজেলের উপরে প্রতি লিটারে চার টাকা কৃষক শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নির্মলা সীতারমণ বলেছিলেন যে এ কারণে গ্রাহকের পকেটে কোনও অতিরিক্ত বোঝা পড়বে না কারণ উভয় জ্বালানির উপর আবগারি শুল্ক নতুন হিসেব মতোই হ্রাস পাবে।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কেন্দ্রের এই সিদ্ধান্তের পেছনেও আছে একটা বড় উদ্দেশ্য। আসলে, কেন্দ্রকে এই করের আয় রাজ্যগুলির সাথে ভাগ করতে হয়, কিন্তু তেলের সিসের ক্ষেত্রে এ জাতীয় কোনও বন্ড নেই। ফলে রাজ্যগুলি এই আয়ের ভাগ পাবে না।

ফলে এটা সত্যিই যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওপর কিছুটা পেট্রোল ডিজেলের দাম নির্ভর করে। কিন্তু সেক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের ধার্য করা বর্তমানের বিরাট এক্সাইজ ডিউটি মকুব হলেই জ্বালানির দাম অনেকটা কমে যাবে। 

তথ্যসূত্র: www.satyagrah.com, oilprice.com, Economic Times 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.