তৃণমূল কংগ্রেস–বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কসবা


Odd বাংলা ডেস্ক: পঞ্চম দফার নির্বাচন হতে এখনও পাঁচদিন বাকি। তার আগেই যুযুধান দু’‌পক্ষের সংঘর্ষে খাস কলকাতা উত্তপ্ত হয়ে উঠল। আসলে এটা ভোট পরবর্তী রাজনৈতিক সংঘর্ষ বলেই মনে করছেন এলাকাবাসী। কসবা থানা এলাকার পশ্চিম চৌবাগা এলাকায় রবিবার রাতে তৃণমূল কংগ্রেস–বিজেপি দু’পক্ষের সংঘর্ষে রীতিমত রণক্ষেত্রে পরিস্থিতি তৈরি হয়। যার জেরে মোতায়েন করা হল বিশাল পুলিশ বাহিনী। তবে এখানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। দোষীদের গ্রেফতারের দাবিতে থানার সামনে পথ অবরোধ করে চলল বিক্ষোভ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.