জিভে হচ্ছে ঘা, জড়িয়ে যাচ্ছে কথা, করোনার ভয়ঙ্কর এই উপসর্গ সম্পর্কে জেনে নিন

Odd বাংলা ডেস্ক: লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ৷ প্রতিদিনই করোনা আক্রান্তের নিরিখে রেকর্ড গড়ছে দেশ৷ একই অবস্থা বিশ্বজুড়ে৷ শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া৷ কিন্তু তারপরও করোনা আক্রমণে নিয়ন্ত্রণ আনা যাচ্ছে না৷ রাজ্যে রাজ্যে ভোটের আবহে করোনা হচ্ছে লাগামছাড়া। নতুন করে করোনা সংক্রমণে বদলাচ্ছে উপসর্গের ধরণও৷ যদিও জ্বর, গা ব্যথা প্রধান উপসর্গ হিসেবেই রয়েছে৷

তবে এর সঙ্গেই যুক্ত হয়েছে এক অদ্ভুত উপসর্গ যাকে বলা হচ্ছে কোভিড টাং (COVID Tongue)৷ নাম থেকেই বোঝা যাচ্ছে যে জিভে হচ্ছে এই সমস্যা৷ এর ফলে জিভে পর্যাপ্ত লালা তৈরি হচ্ছে না যা খারাপ ব্যাকটেরিয়া (Bad Bacteria) রোধে কাজ করে৷ এর জন্য মুখ শুকিয়ে আসছে বা কারও ক্ষেত্রে মুখের মধ্যে আঠালো ভাব হচ্ছে৷ এই অবস্থাতে খাবার চিবোতে বা কখনও কথা বলতেও সমস্যা হয়৷ জিভ জড়িয়ে আসে কোনও কোনও ক্ষেত্রে৷

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক টিম স্পেকটর জানিয়েছেন যে, প্রতি ৫ জনের মধ্যে ১জনের মধ্যে করোনা উপসর্গ রয়েছে, যা একেবারেই স্বাভাবিক নয়৷ করোনা টাং (করোনায় জিভের সমস্যা) বা মুখে আলসার এমনই উপসর্গ৷ এছাড়াও যদি কোনও অদ্ভূত কিছু শরীরে অস্বস্তি হয় বা মাথাব্যথা এবং ক্লান্তি লাগে, তাহলে বাড়িতে থাকার পরামর্শই দিচ্ছেন অধ্যাপক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.