শিবের বোনকে কৈলাশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন পার্বতী! কেন জানেন?

Odd বাংলা ডেস্ক: শিবের একটি বোন ছিল৷ যার নাম আসাভরি৷ শিবের পুরাণে এর উল্লেখও রয়েছে৷ শিবের সঙ্গে বিয়ে হওয়ার পর কৈলাসে আসেন পার্বতী৷ কিন্তু সেই সময় কৈলাসে পার্বতী ছাড়া অন্য কোনও মেয়ে না থাকায় নিসঙ্গতায় ভুগতেন দেবী পার্বতী৷ তাই তিনি শিবকে অনুরোধ করেন, কোনও মেয়ে সঙ্গী চাই তার৷

পার্বতীর ইচ্ছে পূরণে শিব একটার পর একটা উপদেশ দেন পার্বতীকে৷ তিনি বলেন, সরস্বতীর সঙ্গে যেন সময় কাটান৷ কিন্তু সেই প্রস্তাবে খুশি হন নি পার্বতী৷ এরপরই জন্ম হয় আসাভরির৷ শিবই আসাভরির জন্ম দেন৷ অবশেষে তাকে পেয়ে খুশি হলেও এই সুখ বেশিদিন টেকে নি৷ পার্বতীকে নিয়ে একের পর এক মিথ্যে বলতে থাকে সে শিবকে৷ এই ঘটনাতেই ক্ষুব্ধ হয়ে অবশেষে পার্বতী নিজে নিজে তাকে ছেড়ে চলে যেতে বলে কৈলাশ ছেড়ে৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.