এই কঠিন রোগ থেকে মুক্তি দিতে পারে একমাত্র ধনেপাতা!
Odd বাংলা ডেস্ক: সবুজ রঙের ধনেপাতা, যার ঘ্রাণেই খাবারের স্বাদ বদলে যায়। প্রায় সব ধরনের খাবারেই এই রঙিন পাতা ব্যবহার করা যায়। অনেকেরই ধারণা, ধনেপাতা শরীর গরম করে। তবে পরিমাণ বুঝে ধনেপাতা খেলে তা শরীরের নানা অসুখ দূর করে।
যাদের ডায়াবেটিস আছে তারা তা নিয়ন্ত্রণে কত কিছুই না খান। তাই এই রোগীদের জন্য ওষুধের মতো কাজ করে ধনেপাতা। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে ও রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে।
শরীরের ক্ষতিকারক কোলেস্টেরল কমাতে এর জুড়ি নেই। এছাড়াও ধনেপাতা শরীরে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে।
ধনেপাতার মধ্যে থাকে প্রচুর আয়রন। তাই রক্ত স্বল্পতা রোধে সাহায্য করে এই খাবার। বিশেষ করে যে সকল নারীদের রক্ত স্বল্পতা আছে তারা নিয়ম করে প্রতিদিনই খেতে পারেন ধনেপাতা।
ধনেপাতার মধ্যে অ্যান্টিসেপটিক উপাদানও থাকে। তাই এটি শরীর থেকে টক্সিন দূর করতেও সাহায্য করে। এর অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান বিভিন্ন চর্মরোগ কমায়।
বর্তমানে যকৃতে ক্যানসারসহ নানা অসুখ হচ্ছে। তাই যকৃতকে সুস্থ রাখতে এই পাতা খান নিয়মিত।
দাঁত মজবুত করতে ও মাড়ির সুস্থতাতেও কাজে আসে এই পাতা।
ধনেপাতার মধ্যে সিনিওল এসেনশিয়াল অয়েল এবং লিনোলিক অ্যাসিড থাকে। যা আপনার শরীরের পুরনো ব্যথা কমাতে বেশ সাহায্য করে।





Post a Comment