Odd বাংলা ডেস্ক: আসামে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু হয়েছে। বজ্রপাতে এতগুলো হাতির একসাথে মৃত্যু হয়েছে বরে ধারণা করছেন স্থানীয় বন কর্মকর্তারা।
বুধবার রাতে একটি ছোট টিলার পাশে ১৮টি হাতির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তখন ওই এলাকায় বজ্রপাত হচ্ছিল। স্থানীয় রেঞ্জের বন দপ্তরের প্রধান অমিত সহায় জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় ঘটেছে। দুটো দলে বিভক্ত ছিল হাতিগুলো। তাদের মধ্যে ১৪টি হাতি মৃত অবস্থায় পাহাড়ের ওপর পড়ে ছিল। বাকি চারটির মৃতদেহ পাওয়া গেছে পাহাড়ের নিচের অংশে।
এরই মধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হচ্ছে। বজ্রপাতে মৃত্যু হয়েছে কি-না সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। মৃত হাতিগুলোর শরীরে কোনোরকম ক্ষতচিহ্ন ছিল না।





Post a Comment